Header Premium (728×90)

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩০০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৩ জন।

রবিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও ১ হাজার ৩০০ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে গত ২৪ ঘণ্টায় ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৭৮ জন, সিলেটে ১৩১ জন, বরিশালে ১২৮ জন, ময়মনসিংহে ১০৯ জন, খুলনায় ৭৫ জন, রংপুরে ৬৪ জন এবং রাজশাহীতে ১৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন。

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনে। এই সময়ের মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৭৪৮ জনে পৌঁছেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদে বসছে ইয়ুথ মডেল ইউএন

তরুণদের নীতিনির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করতে আগামী ১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের এলডি…

8 minutes ago

কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় কর্নেল অনলাইনে বিভিন্ন বিষয়ে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে। আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে…

13 minutes ago

দেড় মাসে বিসিএস ক্যাডার হওয়ার কৌশল জানালেন ডা. আনিকা

৪৮তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ডা. শাহজিয়া শাহরিন আনিকা দেড় মাসের সংক্ষিপ্ত প্রস্তুতিতে ক্যাডার হওয়ার…

26 minutes ago

ব্রাজিল নির্বাচন: প্রাথমিক ফলাফলে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের প্রাথমিক ফলাফলে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো…

58 minutes ago

দোয়া মাহফিলের মঞ্চে নৃত্যানুষ্ঠান, বাকেরগঞ্জে সমালোচনার ঝড়

বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নৃত্যের আয়োজন করায় এলাকাজুড়ে সমালোচনার…

1 hour ago

রোনালদোই পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ

উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে পর্তুগাল জাতীয় দলের শিবির ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর চলে যাওয়ার ঘটনায়…

2 hours ago

This website uses cookies.