Header Premium (728×90)

Categories: জাতীয়

১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদে বসছে ইয়ুথ মডেল ইউএন

তরুণদের নীতিনির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি পরিচিত করার লক্ষ্যে আগামী ১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের এলডি হলে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস (বিওয়াইএমইউএন)’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনটি জাতিসংঘের অধিবেশনের আদলে পরিচালিত একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশের প্রতিনিধির ভূমিকায় গবেষণা, বিতর্ক, আলোচনা ও সমঝোতার মাধ্যমে প্রস্তাব গ্রহণের প্রক্রিয়া অনুশীলন করবেন।

সম্মেলনের মহাসচিব আবদুল্লাহ আল মোক্তাদির রায়হান জানান, তরুণরা প্রায়শই বিভিন্ন নীতির প্রভাবের মুখোমুখি হলেও, সেই নীতিগুলো কীভাবে তৈরি হয় তা জানার সুযোগ তাদের কম থাকে। এই সম্মেলনের মাধ্যমে তারা গবেষণা, কূটনৈতিক আলোচনা, দর-কষাকষি এবং সমাধানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। আয়োজকদের মূল লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে তরুণরা কেবল কথা বলবে না, বরং নীতিনির্ধারকদের সামনে তাদের প্রস্তাব তুলে ধরবে এবং নীতিনির্ধারকরা তা শুনে বাস্তবায়নের পথ খুঁজবেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির মাধ্যমে তারুণ্যের সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষি উদ্ভাবন ও টেকসই উন্নয়ন’। এই প্রতিপাদ্যকে কেন্দ্র করেই ছয়টি বিশেষায়িত কমিটির কার্যক্রম পরিচালিত হবে। এই কমিটিগুলোর মধ্যে রয়েছে জাতীয় সংসদ কমিটি, এফএও, ইউএনডিপি, ইকোসক, ইউনিসেফ এবং ইন্টারন্যাশনাল প্রেস।

ফিউচার বাংলাদেশ, বেঙ্গলবাইট ও বাংলাদেশ ইয়ুথ ডিপ্লোম্যাটস ফেডারেশন (বিওয়াইডিএফ) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। দেশের ৮ বিভাগ ও ৬৪ জেলার প্রায় ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান ও যুব সংগঠনকে এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিনিধিরা এখানে সংসদীয় ও বহুপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চর্চা করবেন। আগ্রহী প্রতিনিধিরা join.bymun.org অথবা www.bymun.org ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

অভিনয় থেকে বিরতির ঘোষণা দিলেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মির

‘মিম সে মহব্বত’সহ একাধিক জনপ্রিয় নাটকের অভিনেতা আহাদ রাজা মির হঠাৎ অভিনয় থেকে বিরতির ঘোষণা…

3 minutes ago

২০২৭ সালের হজে ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজ চালু করলো সৌদি আরব

২০২৭ সালের হজ মৌসুমকে সামনে রেখে বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য ‘অল-ইনক্লুসিভ’ বা সমন্বিত প্যাকেজ…

31 minutes ago

সৌদি আরবে যৌথ সামরিক বাহিনী মোতায়েন করছে মক্কা জোট

সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটিতে দ্রুত সামরিক বাহিনী মোতায়েন ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ঘোষণা…

46 minutes ago

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার নতুন যোগ্যতা প্রকাশ

নিউজিল্যান্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষ ২০২৬ সালের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার নতুন যোগ্যতা ও তালিকা প্রকাশ করেছে।…

1 hour ago

যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ: আবেদনের শেষ সুযোগ ৬ অক্টোবর

যুক্তরাজ্যের জনপ্রিয় ফুল ফান্ডেড চিভনিং স্কলারশিপের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষে আবেদন চলছে। আগ্রহী পেশাজীবীরা ৬ অক্টোবর…

2 hours ago

রূপসায় ছেলের পর এবার বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসায় আকতার ঢালী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেড় মাস আগে…

2 hours ago

This website uses cookies.