IMG 20250924 WA0022
মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:
যশোর পৌরসভা এবং সদর উপজেলার আরবপুর ও নওয়াপাড়া ইউনিয়নের প্রতিবন্ধী শিশুদের জন্য ১০ (দশ) টি মেডিকেল রিহ্যাবিলিটেশন স্কিনিং ক্যাম্প পরিচালনা করা হয়।যার মূল উদ্দেশ্য হলো- নূন্যতম ৪০০ প্রতিবন্ধী শিশুর স্কিনিং সেবা প্রদান করা, শিশুর প্রতিবন্ধীতার ধরণ নির্ধারণ, উপযুক্ত সহায়ক উপকরণ নির্ধারণ, প্রয়োজনে থেরাপি ও পরামর্শ প্রদান এবং সাধারণ স্বাস্থ্য সমস্যার জন্য রেফার করার প্রয়োজন নির্ধারণ করা।
আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ রোজ বুধবার সমাপনী ক্যাম্প পরিচালনা করা হয়। আজকের এই সমাপনী দিনে বাঁচতে শেখা’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব আঞ্জেলা গমেজ মহোদয়ের হাতে লেটার অফ এ্যাপরিসিয়েশন তুলে দেন জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মুনা আফরিন।
এসময় নির্বাহী পরিচালক জনাব পলাশ হিউবার্ট গমেজ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, জনাব মুনা আফরিন ও তার টিম এই ১০টি মেডিকেল রিহ্যাবিলিটেশন স্কিনিং ক্যাম্পে গুরুত্বপূর্ণ সহযোগিতা ও ভূমিকা রেখেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকার সর্বোমোট ৪০৩ জন প্রতিবন্ধী শিশুকে মেডিকেল রিহ্যাবিলিটেশন স্কিনিং সেবা প্রদান করা সম্ভব হয়েছে। এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করেছেন বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক ও ম্যাপ ইন সিবিআর প্রকল্পের ফোকাল পারসন জনাব পলাশ হিউবার্ট গমেজ। প্রসঙ্গত লিলিয়ান ফন্ডস নেদারল্যান্ডের আর্থিক সহযোগিতায় এবং সেন্টার ফর ডিজএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত শারীরিক ভাবে অক্ষম ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত শিশু ও যুবাদের চিকিৎসা ও পুনর্বাসন শীর্ষক প্রকল্পে কাজ করছে বাঁচতে শেখা।
লেটার অফ এ্যাপরিসিয়েশন প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী হিমেল সঞ্জীব কিস্কু, ট্রেনার মোঃ তরিকুল ইসলাম, সিবিআর অফিসার সুমনা আফরিন, জোৎস্না খাতুনসহ প্রকল্পের কর্মীবৃন্দ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
This website uses cookies.