Header Premium (728×90)

Categories: প্রবাস

প্রবাসী কার্ডে বিমান টিকিট ও লাউঞ্জে বিশেষ সুবিধা পাবেন প্রবাসীরা

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালু করার উদ্যোগ নিয়েছে। এই কার্ডের আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড়, বলাকা ভিআইপি লাউঞ্জ ব্যবহারে ডিসকাউন্ট, এবং বিমানবন্দরে অগ্রাধিকারভিত্তিক চেক-ইন ও বোর্ডিং সুবিধাসহ একাধিক সেবা যুক্ত করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলেও কার্ডধারীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রবাসীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

সভার শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত প্রবাসী কার্ডের সফল বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রগুলো তিনি সভায় বিশদভাবে তুলে ধরেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সভায় জানান, প্রবাসী কার্ডধারীদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে বিমানবন্দরে প্রায়োরিটি চেক-ইন ও প্রায়োরিটি বোর্ডিং সুবিধাও চালু করা হবে। বর্তমান সরকারের এই প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা এসব অনন্য সুবিধা ভোগ করতে পারবেন।

উক্ত অবহিতকরণ সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান এবং দুই মন্ত্রণালয় ও তাদের অধীনস্থ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ

শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…

27 minutes ago

আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…

33 minutes ago

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…

36 minutes ago

বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…

41 minutes ago

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…

1 hour ago

গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…

1 hour ago

This website uses cookies.