চরবিহারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় — ছবি: সংগৃহীত
নিজস্ব সংবাদদাতা: কুষ্টিয়ার খোকসা উপজেলার চরবিহারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা যমুনা রাণীর বিরুদ্ধে বিদ্যালয়ে অনিয়মিতভাবে উপস্থিত হওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, সহকারী শিক্ষিকা যমুনা রাণী বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে এবং বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত হন।
বিদ্যালয়ে শিক্ষকদের নির্ধারিত সময়ে উপস্থিতি ও যথাযথভাবে দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে চরবিহারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে বক্তব্য দেন।
খোকসা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমানের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “অভিযোগের বিষয়ে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে খোকসা উপজেলার দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা খোন্দকার শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষিকা যমুনা রাণীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
সম্পাদকীয় নোট: প্রতিবেদনটির ভাষাগত ও তথ্য উপস্থাপনার কিছু অংশ ১৮ সেপ্টেম্বর ২০২৬ সম্পাদনা করা হয়েছে। বিষয়টি আরও যাচাই করে প্রয়োজন অনুযায়ী প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন দাতিনাখালী গ্রামে মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত হয়েছে। আইলার পর…
মালয়েশিয়ায় শিশু যৌন নির্যাতনবিষয়ক উপকরণ সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযানে এক বাংলাদেশি নাগরিকসহ মোট…
বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেছেন, ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে এয়ারবাস…
জ্বালানি তেলের বর্তমান অস্থিরতার জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) একচেটিয়া আধিপত্যের কারণে ইন্টারনেটের দাম ও মান নিয়ে সংকট তৈরি…
যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের নতুন নিরাপত্তা সমঝোতা ভূ-রাজনীতিতে ইতিবাচক বার্তা দিলেও এর নেপথ্যে রয়েছে সূক্ষ্ম…
This website uses cookies.