ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে এয়ারবাস কেনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’-এ তিনি বলেন, এয়ারবাস চুক্তির মাধ্যমে বাংলাদেশ ইউরোপের কৌশলগত মানচিত্রে নিজেদের স্থান করে নিতে পারে। তবে এজন্য ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে বাংলাদেশের অদম্য আগ্রহ প্রদর্শন করা প্রয়োজন।
ফরাসি রাষ্ট্রদূত বলেন, দুই পক্ষকে একে অপরের মানচিত্রে জায়গা করে দিতে হবে। ইউরোপ অনেক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে; বাংলাদেশ যদি ইউরোপের মানচিত্রে থাকতে এবং সম্পৃক্ততা পেতে চায়, তবে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে যুক্ত হওয়ার আগ্রহ দেখানো জরুরি। এ ক্ষেত্রে এয়ারবাসকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে না দেখে কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে দেখার পরামর্শ দেন তিনি। তিনি উল্লেখ করেন, কয়েক বছর আগে কারিগরি সমীক্ষার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারবাস কেনার আগ্রহ প্রকাশ করেছিল এবং সেই আলোচনা এখনো চলমান। ফ্রান্স চায় এই আলোচনা সঠিকভাবে সম্পন্ন হোক। রাষ্ট্রদূত আরও বলেন, আমেরিকানরা কয়েকটি উড়োজাহাজ বিক্রি করতে সক্ষম হয়েছে, তবে বিমান এয়ারবাসের প্রতি তাদের আগ্রহ বজায় রেখেছে।
সেরে-শার্লে আরও বলেন, বাংলাদেশকে ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে যেকোনো একটি পক্ষ বেছে নিতে হবে না। ফ্রান্স দক্ষিণ এশিয়ার অংশীদারদের কৌশলগত স্বায়ত্তশাসন অর্জনে সহায়তা করতে আগ্রহী। তিনি বলেন, ইউরোপের অংশীদারিত্ব কোনো পক্ষকে বাদ দেওয়ার জন্য নয়। এছাড়া বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, জুলাই সনদে বর্ণিত জনগণের আকাঙ্ক্ষা এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বিষয়গুলো ফ্রান্স পর্যবেক্ষণ করছে। তিনি জানান, ফ্রান্সের একদল সিনেটর সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এবং উচ্চকক্ষ গঠনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ফ্রান্স এ বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ে প্রস্তুত থাকলেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো নির্দেশনা দেবে না বলে তিনি স্পষ্ট করেন।
ইউরোপীয় পণ্যের বাজারে প্রবেশাধিকারের বিষয়ে রাষ্ট্রদূত জানান, ৬১টি অশুল্ক বাধা চিহ্নিত করা হয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয় তা দূর করার আশ্বাস দিয়েছে। তিনি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি ডিসেম্বরে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। স্যাটেলাইট সহযোগিতা ও রোহিঙ্গা সংকট মোকাবিলায় ফ্রান্সের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস স্বাগত বক্তব্য রাখেন।
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথকে বান্দরবানের দুর্গম এলাকা থেকে…
গত ১০ বছরে জ্বালানি তেল আমদানি ও বিক্রি থেকে শুল্ক-কর এবং নিট মুনাফা বাবদ সরকারের…
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির…
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর দিয়েছেন…
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ১৬ দিন বন্ধ থাকার পর পাবনার নাজিরগঞ্জ থেকে রাজবাড়ীর…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ সাইড ইভেন্ট ‘পার্টনারস ফর মাল্টিলেটারেলিজম’ (পিফোরএম) সামিটে অংশ…
This website uses cookies.