Header Premium (728×90)

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

দেশের ১৭ থেকে ১৮ কোটি মানুষের নিরাপদ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে অধিদপ্তরটির প্রযুক্তিগত উন্নয়ন, জনবল বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

গত বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, মানুষ যেন তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে কোনোভাবেই ভেজাল, ক্ষতিকর বা নিম্নমানের পণ্য কিনতে বাধ্য না হন, তা নিশ্চিত করা রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর এই অধিকার সুরক্ষায় অধিদপ্তরের ভূমিকা অপরিসীম।

অধিদপ্তরকে আরও আধুনিক ও কার্যকর করার পরিকল্পনার কথা জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কর্মকর্তাদের প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং বিদ্যমান সেবাগুলোকে পর্যায়ক্রমে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। এছাড়া, আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তা অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠানের কাঠামো ও কার্যক্রম নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) দিয়ে একটি গবেষণা পরিচালনা করা হবে। এই গবেষণার সুপারিশের ভিত্তিতে অধিদপ্তরের কার্যক্রমকে আরও বিস্তৃত ও জনবান্ধব করতে শিগগিরই নতুন কিছু উদ্যোগ নেওয়া হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। সভায় অধিদপ্তরের বর্তমান কার্যক্রম, প্রযুক্তির ব্যবহার, জনবল কাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল…

1 minute ago

চরফ্যাশনে ৩০ বছর ধরে গাছ লাগিয়ে সড়ক সবুজ করলেন ইমাম রেজাউল

ভোলার চরফ্যাশনে ইমামতির পাশাপাশি গত তিন দশক ধরে সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়ে চলেছেন…

13 minutes ago

অনাপত্তি সনদ বাতিল: ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অনাপত্তি সনদ বাতিলের চিঠির পর ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।…

16 minutes ago

সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ফাউন্ডেশন

সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে…

19 minutes ago

আফগানিস্তানের আটটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের…

23 minutes ago

বাংলাদেশ পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন

বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।…

25 minutes ago

This website uses cookies.