ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলার বিচিত্রপুর জঙ্গল থেকে বিপন্ন প্রজাতির পাঁচটি ওরাংওটাং শাবক উদ্ধারের ঘটনায় বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওরাংওটাং সাধারণত দক্ষিণ এশিয়ার ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপের গভীর রেইনফরেস্টে দেখা যায়। ভারত বা প্রতিবেশী কোনো দেশেই এই প্রাণীর স্বাভাবিক অস্তিত্ব নেই, ফলে এই শাবকগুলো কীভাবে এবং কোথা থেকে ওড়িশার জঙ্গলে এল, তা নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার, যখন স্থানীয় মানুষ উদয়পুর-তালসারির জঙ্গলে শাবকগুলোকে খেলা করতে দেখেন। খবর পেয়ে ওড়িশা বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া পাঁচটি শাবকের মধ্যে তিনটি পুরুষ এবং দুটি মাদী, যাদের বয়স ছয় মাস থেকে এক বছরের মধ্যে।
বালেশ্বরের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) প্রতীক প্রকাশ ইন্দালকর জানান, উদ্ধারকৃত শাবকগুলোকে বন দপ্তরের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে চারটি শাবক শারীরিকভাবে সুস্থ রয়েছে এবং তারা নিয়মিত খাবার ও ওআরএস গ্রহণ করছে। পশু চিকিৎসকরা শাবকগুলোর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছেন এবং তারা বর্তমানে বন কর্মকর্তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণে রয়েছে।
বন কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, কোনো আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের মাধ্যমে এই শাবকগুলোকে ভারতে আনা হয়েছে এবং কোনোভাবে সেগুলো জঙ্গলে চলে এসেছে। এই ঘটনার সত্যতা উদ্ঘাটনে ওড়িশার বন ও পরিবেশ মন্ত্রী গণেশ রাম সিংখুন্তিয়ার নির্দেশে একটি তদন্ত দল ইতিমধ্যেই অনুসন্ধান শুরু করেছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, যুদ্ধে জয়ী হলে পরাজিত…
বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে বাংলাদেশ সেনাবাহিনীর দুই…
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং…
পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতির দাবি করা হলেও বাস্তবে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও…
ইউনিসেফের তথ্যমতে, পাকিস্তানে গত এক বছরে আনুমানিক ১৫ লাখ শিশু অনলাইনে যৌন নিপীড়নের শিকার হয়েছে।…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজা নিয়ে বিশ্ববাসীর নিষ্ক্রিয়তাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল…
This website uses cookies.