দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী জারা মনি। দীর্ঘদিন অভিনয় থেকে কিছুটা দূরে থাকার পর নতুন একটি নাটকের মধ্য দিয়ে তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। সম্প্রতি তিনি রতন রহমান পরিচালিত ‘মা যখন বৃদ্ধাশ্রমে’ নাটকের কাজ শেষ করেছেন। জারা মনি জানান, নাটকটির গল্পে পরিবার, সম্পর্ক ও আবেগের নানা দিক উঠে এসেছে।
নতুন নাটকের পাশাপাশি এই অভিনেত্রী একটি ওভিসিতেও কাজ করেছেন। অভিনয়ে ফেরার অনুভূতি জানিয়ে জারা মনি বলেন, নানা কারণে অভিনয় থেকে কিছুদিন দূরে ছিলাম এবং নিয়মিত কাজ করা হয়ে ওঠেনি। তবে অভিনয়টা সবসময়ই ভালোবাসি, তাই আবারও কাজে ফিরতে পেরে ভালো লাগছে। নতুন নাটকটির গল্প ও চরিত্র ভালো লেগেছে বলেই তিনি কাজটি করেছেন বলে জানান।
নতুন করে কাজে ফেরার পর এখন থেকে নিয়মিত অভিনয় করার পরিকল্পনার কথা জানিয়েছেন জারা মনি। তিনি বলেন, এখন থেকে নিয়মিত অভিনয় করতে চাই। কাজের পরিমাণ নয়, বরং ভালো গল্প ও চরিত্র পেলে কাজের মানকে গুরুত্ব দিয়েই এগিয়ে যেতে চান তিনি। দর্শকের জন্য নতুন কিছু করার ইচ্ছা প্রকাশ করে জারা মনি আশা করছেন, সামনে নিয়মিতই তাকে বিভিন্ন নাটক ও অন্যান্য কাজের মাধ্যমে দেখা যাবে। দীর্ঘ বিরতির পর জারা মনি এখন তার অভিনয় শৈলী দিয়ে আবারও নাটকপাড়ায় ব্যস্ত হতে চেষ্টা করছেন এবং নতুন কাজের মাধ্যমে অভিনয়ে নিজের জায়গাটিকে আরও শক্ত করতে চান।
নীলফামারীতে আশ্বিনের ভারী বৃষ্টিতে আমন চাষিদের মুখে স্বস্তি ফিরলেও চরম দুশ্চিন্তায় পড়েছেন আগাম আলু ও…
দেশের বৃহত্তম মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি বাড়ছে নিরাপত্তা ও চিকিৎসা ঝুঁকি। ৩৩ হাজার…
একসময় প্রতিদিন ৩০ লাখ টাকা লাভ করা খুলনার সুপার জুট মিল ও সুপারেক্স লেদার এখন…
নোয়াখালীর ৯টি উপজেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পুলিশের বিশেষ অভিযানে গত পাঁচ দিনে ৪৬৯…
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে দুবাইভিত্তিক…
বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক পুলিশ কর্মকর্তাসহ চারজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাদক…
This website uses cookies.