Header Premium (728×90)

Categories: বিনোদন

কাল্পনিক প্রধানমন্ত্রী সেজে দেশবাসীকে বার্তা দিলেন সঞ্জয় দত্ত

গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত টক শো ‘শেখর টু নাইট’-এ সঞ্চালক শেখর সুমনের মুখোমুখি হয়ে অভিনেতা সঞ্জয় দত্ত তার আইকনিক ‘মুন্না ভাই’ চরিত্রে হাজির হন। ‘লাগে রহো মুন্না ভাই’ সিনেমার ধাঁচে প্রায় ৫ মিনিটের জন্য ভারতের একজন কাল্পনিক প্রধানমন্ত্রী সেজে তিনি একটি ব্যঙ্গাত্মক বক্তব্য প্রদান করেন। তবে এই মজার আড্ডার শুরুতেই তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের গভীর উদ্বেগ ও বার্তা প্রকাশ করেন।

কাল্পনিক প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেওয়ার প্রাক্কালে সঞ্জয় বলেন, আমাদের দেশের মানুষ অত্যন্ত দয়ালু ও অতিথিপরায়ণ। আমরা নির্দ্বিধায় অনেক কিছু বিলিয়ে দিয়েছি এবং আমাদের সেই মানসিকতা বজায় রাখা উচিত। তবে তিনি আক্ষেপের সুরে বলেন, সত্যি বলতে কী, আমি এখন আর দেশে আগের মতো সেই শান্তি অনুভব করি না। তিনি শিবজির কাছে প্রার্থনা করেন যাতে সেই শান্তির দিনগুলো দ্রুত ফিরে আসে।

বক্তব্যের মোড় ঘুরিয়ে মুন্না ভাইয়ের সেই পরিচিত ‘বোলে তো’ ও ‘মামু’ শব্দের ঝাঁজ নিয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশবাসীকে বার্তা দেন। তিনি মজা করে বলেন, প্রধানমন্ত্রী হওয়ার খুশিতে তিনি বিদেশে চলে যাবেন না, বরং বন্ধুদের মাঝেই থাকবেন, যাতে জনগণের সঙ্গে তার যোগাযোগ বজায় থাকে। গান্ধীর তিন বাঁদরের প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন, এখন চতুর্থ বাঁদরটির খুব দরকার। সবাই চোখ-কান-মুখ বুজে বসে থাকলে দেশ চালাবে কে এবং অন্যায়ের প্রতিবাদ করবেই বা কে? এছাড়া তিনি মত প্রকাশ করেন যে, সরকারি সব জায়গায় প্রধানমন্ত্রীর ছবির বদলে গান্ধীর ছবি থাকা উচিত।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ট্রাম্প মামু’ সম্বোধন করে সঞ্জয় দত্ত বলেন, ট্রাম্প মামুকে এখন একটু গান্ধীগিরি শেখাতে হবে। বিশ্বজুড়ে ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিবর্তে তিনি ভালোবাসা ও গোলাপের তোড়া পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, চা খেতে খেতে সব সমস্যার সমাধান করা সম্ভব। পরিশেষে তিনি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, আমি আমেরিকা আসছি তোমায় জাদু কি ঝাপ্পি দিতে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদে বসছে ইয়ুথ মডেল ইউএন

তরুণদের নীতিনির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করতে আগামী ১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের এলডি…

3 minutes ago

কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় কর্নেল অনলাইনে বিভিন্ন বিষয়ে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে। আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে…

8 minutes ago

দেড় মাসে বিসিএস ক্যাডার হওয়ার কৌশল জানালেন ডা. আনিকা

৪৮তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ডা. শাহজিয়া শাহরিন আনিকা দেড় মাসের সংক্ষিপ্ত প্রস্তুতিতে ক্যাডার হওয়ার…

21 minutes ago

ব্রাজিল নির্বাচন: প্রাথমিক ফলাফলে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের প্রাথমিক ফলাফলে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো…

53 minutes ago

দোয়া মাহফিলের মঞ্চে নৃত্যানুষ্ঠান, বাকেরগঞ্জে সমালোচনার ঝড়

বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নৃত্যের আয়োজন করায় এলাকাজুড়ে সমালোচনার…

1 hour ago

রোনালদোই পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ

উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে পর্তুগাল জাতীয় দলের শিবির ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর চলে যাওয়ার ঘটনায়…

2 hours ago

This website uses cookies.