নন্দিত অভিনেত্রী তমালিকা কর্মকার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন। আগামী ৪ অক্টোবর স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার জেফারসন স্ট্রিটের ‘সিটি অব আলেকজান্দ্রিয়া লি সেন্টার’-এ মঞ্চস্থ হবে তাঁর অভিনীত নাটক ‘অমানুষ’। নাটকটি প্রযোজনা করছে সূচনা থিয়েটার।
প্রায় ৩১ বছর আগে বরেণ্য নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ সমাজের নানা অবক্ষয়কে উপজীব্য করে ‘অমানুষ’ নাটকটি রচনা করেন। দীর্ঘ সময় পর নাটকটির প্রদর্শনী হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মঞ্চে। এই যাত্রায় পাশে পাচ্ছেন নাট্যজগতের গুণী ব্যক্তিত্ব মামুনুর রশীদকে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মঞ্চে অভিনয় নিয়ে কিছুটা নার্ভাস তমালিকা। তবে তাঁর বিশ্বাস, মামুনুর রশীদের আশীর্বাদ ও সহযোগিতা তাঁকে আত্মবিশ্বাসী করে তুলবে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তমালিকা বলেন, এই কাজ নিয়ে তাঁর দায়িত্ব অনেক বেড়ে গেছে। যত অভিজ্ঞ অভিনেত্রীই হোন না কেন, মঞ্চে উঠলেই দর্শকের সামনে নতুন করে পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। তিনি আরও বলেন, মঞ্চনাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শ্রেণিসংগ্রামেরও একটি শক্তিশালী হাতিয়ার। সরাসরি দর্শকের প্রতিক্রিয়া পাওয়ার বিষয়টিকে নিজের নেশা হিসেবে উল্লেখ করে তমালিকা জানান, মঞ্চে অভিনয় করে দর্শকের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানার অভিজ্ঞতায় তিনি বারবার ডুবে যেতে চান। যুক্তরাষ্ট্রের মঞ্চে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য নাট্যনির্দেশক জান্নাতুল টুম্পা এবং সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চে দীর্ঘদিন ধরে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তমালিকা কর্মকার। বিটিভির ‘কোন কাননের ফুল’, ‘কোথাও কেউ নেই’ ও ‘সারাবেলা’ নাটকে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। এছাড়া ‘অন্য জীবন’ সিনেমায় অভিনয় করেও দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে মামুনুর রশীদের আহ্বানে তাঁর নাট্যদল ‘আরণ্যক’-এ যুক্ত হন তিনি। ১৯৯২ সালে আরণ্যকের হয়ে মঞ্চে তাঁর প্রথম অভিনয় ছিল আজিজুল হাকিমের নির্দেশনায় মামুনুর রশীদের লেখা ‘পাথর’ নাটকে। এরপর ‘ময়ূর সিংহাসন’, ‘জয় জয়ন্তী’, ‘রাঢ়াং’, ‘শত্রুগণ’, ‘উপরওয়ালা’, ‘বঙ্গভঙ্গ’, ‘দ্য জুবিলি হোটেল’, ‘ইবলিশ’, ‘হেলাখেলা’ ও ‘প্রাকৃতজন কথা’-সহ আরণ্যকের আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তমালিকা কর্মকার।
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার…
জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে রুল জারি…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সোহেলী তামান্নাকে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায়…
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছানো নিশ্চিত করতে প্রতি মাসের…
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদের স্ত্রী ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী ১০০ বছর বয়সে…
দুদকের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রাথমিক সত্যতা পাওয়ার দাবির বৈধতা এবং মিডিয়া ট্রায়াল চ্যালেঞ্জ করে হাইকোর্টে…
This website uses cookies.