Header Premium (728×90)

Categories: বিনোদন

আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি চিত্রনায়ক সোহেল রানা

ঢাকাই চলচ্চিত্রে দীর্ঘ পথচলার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য সম্মাননা পেয়েছেন কিংবদন্তি চিত্রনায়ক সোহেল রানা। বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও সোহেল রানার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে এবং তিনি দেশের চলচ্চিত্রের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী।

চলচ্চিত্র পরিচালক সমিতির এই আয়োজনে সোহেল রানা ছাড়াও আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়েছে। সম্মাননা প্রাপ্তদের তালিকায় রয়েছেন পরিচালক কাজী হায়াৎ, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল ও আওকাত হোসেন। এ ছাড়া ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকেও তাদের দীর্ঘদিনের অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পর্কে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন বলেন, দেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করা অনেক গুণী নির্মাতা ও শিল্পীর সঙ্গে বর্তমান প্রজন্মের যোগাযোগ কমে গেলেও তাদের অবদান অনস্বীকার্য। সেই অবদানের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমিতির মহাসচিব শাহীন কবির টুটুল জানান, জাতীয়ভাবে যথাযথ স্বীকৃতি না পাওয়া গুণীজনদের সম্মান জানানোর এই ধারা অব্যাহত থাকবে। এছাড়া প্রতি বছর ৩ আগস্ট ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ পালনের পরিকল্পনা রয়েছে সমিতির, কারণ এই দিনে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ মুক্তি পেয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

3 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

3 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 hours ago

This website uses cookies.