নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নতুন একটি ওয়েব ফিল্ম নির্মাণ করছেন যার নাম ‘সেপারেশন’। এই সিনেমায় জুটি হিসেবে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। সিনেমাটির শুটিং গত শনিবার ঢাকার ৩০০ ফুটের একটি শুটিংবাড়িতে শুরু হয়েছে এবং গত মঙ্গলবার চ্যানেল আই ভবনে এর দৃশ্যধারণ করা হয়েছে। পরিচালক জানিয়েছেন, আর কয়েক দিনের শুটিং বাকি থাকলেই কাজ পুরোপুরি শেষ হবে।
‘সেপারেশন’ ওয়েব ফিল্মের গল্পে পরীমনি একজন সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক এবং ইমতিয়াজ বর্ষণ একজন অধ্যাপকের চরিত্রে অভিনয় করছেন। গল্পে তাঁরা স্বামী–স্ত্রী। তাঁদের সম্পর্কের টানাপোড়েন নিয়েই সিনেমাটির কাহিনি এগিয়ে যাবে।
গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ইমতিয়াজ বর্ষণের এটি প্রথম কাজ। বর্ষণ বলেন, ‘সেলিম ভাই নির্মাতা হিসেবে কেমন, তা তো বলার অপেক্ষা রাখে না। কৈশোর থেকেই তাঁর অসাধারণ সব নির্মাণ দেখে আসছি। নিজে যখন অভিনয় শুরু করি, তখন ইচ্ছা ছিল, একদিন তাঁর পরিচালনায় কাজ করব। এবার এসে সেটা হলো।’ গল্প নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেতা আরও বলেন, ‘টক–মিষ্টি–ঝাল—এ রকম একটা সম্পর্কের মধ্য দিয়ে গল্পটা এগিয়ে যাবে। আর পরীমনি সহশিল্পী হিসেবে চমৎকার, ভীষণ আন্তরিক। আমাদের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাও সুন্দর।’
বর্ষণের অভিনয় নিয়ে গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘বর্ষণ সত্যিকার অর্থেই দারুণ অভিনেতা। আমি তো সেই হুমায়ূন ফরিদী ভাই থেকে হালের চঞ্চল চৌধুরী, সবার সঙ্গে কাজ করেছি। আমার কাছে বর্ষণকে সত্যিকার অর্থেই অভিনয়শিল্পী মনে হয়েছে। তাঁর অভিনয়ে আমি খুব খুশি।’ পরিচালক বর্ষণকে শুধু অভিনেতা হিসেবেই নয়, দলের একজন গুরুত্বপূর্ণ ‘টিমম্যান’ হিসেবেও দেখছেন।
এর আগে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছিলেন পরীমনি। চার বছর পর আবারও তাঁর পরিচালনায় কাজ করছেন এই অভিনেত্রী। পরীমনির চরিত্রটি নিয়ে সেলিম বলেন, ‘চরিত্রটি পরীমনির জন্য চ্যালেঞ্জিং। এখন তো ওর বয়স হয়েছে, পাশাপাশি অনেক বেশি ম্যাচিউরডও। সবকিছু মিলিয়ে এ সময়ের চরিত্রটি ওর জন্য চ্যালেঞ্জিং। আমার কাছে মনে হচ্ছে, ও বেশ আন্তরিকভাবেই চরিত্রটি হয়ে ওঠার চেষ্টা করছে।’
৬০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে। তবে এর মুক্তির তারিখ এখনো জানাননি পরিচালক।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…
This website uses cookies.