তারকা বহুল আলোচিত ধারাবাহিক নাটক ‘বেগমপাড়া’-এর প্রথম লটের চিত্রধারণের কাজ শেষ হয়েছে। সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরের নীলপদ্ম শুটিং হাউজের মনোরম পরিবেশে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই দৃশ্যধারণ সম্পন্ন হয়।
পাঁচ প্রজন্মের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই নাটকটি। হাসি, আনন্দ, দুঃখ ও কষ্টের মিশেলে এগিয়ে যাওয়া এই ধারাবাহিকের গল্পে পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসংগতি ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি রাজনীতি ও আমলাতান্ত্রিক জটিলতার নানা দিকও এতে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী। লাবণ্য মিডিয়া হাউজের ব্যানারে নির্মিত এই নাটকের ব্যবস্থাপনায় ছিলেন মুজাদ্দিদ হোসেন অনুরাগ। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সৈয়দ নুরুজ্জামান, রাহুল রাজু, বায়েজিদ আহমেদ, শাহীন রাজ এবং আশিক মাহমুদ।
প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন একঝাঁক জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পী। তাদের মধ্যে রয়েছেন বাবুল আহমেদ, আব্দুল্লাহ রানা, সফিক খান দিলু, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, আমিন আজাদ, তারেক স্বপন, টুটুল চৌধুরী, কবির টুটুল, এস এম কামরুল বাহার, রাফা নাঈম, আলমগীর কবির, সাব্বির আহমেদ, শিশির সর্দার, সূর্য খান, শিমুল চৌধুরী, আফিফ, শাহ আলম সিকদার, ফেরদৌস লুৎফুল বারী, ইঞ্জিনিয়ার শামীম হোসেন, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, লিজা খানম, আসমা শিউলী, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, ডালিয়া জুই, সানজিদা কানিজ সান্জু, প্রিয়া, উনাইজা, আনাহিতা, তায়েবা মিশেল, ফাতেমা মৌ, শেফালী সাথী, ঐশ্বর্য, ইকে পারভেজ, নাহিদ খান, টুটুল প্রধান, রফিক মিন্টু, শামীম মোল্লা, ছড়া, শাহীন রাজ, আরাফাত হিমেল, তমা ইসলাম, লুবাবা, মুবিয়া সহ আরও অনেকে।
নাটকটির পরবর্তী লটের শুটিংয়ে যুক্ত হবেন আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী। তাদের মধ্যে রয়েছেন জয়িতা প্রিয়ন্তী, শেখ স্বপ্না, সেঁজুতি খন্দকার, তাবাসসুম মিথিলা, আকাশ ইসলাম, মাজহারুল ইসলাম, আহমেদ সাব্বির রোমিও, শাহীন আলম জয়, ইসমাইল হোসেন পলাশ, সোনিয়া পারভীন, কথা চৌধুরী ও মুনিয়া মুন। লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার সিনথীয়া সুলতানা জানিয়েছেন, চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নিয়মিতভাবে সম্প্রচার করা হবে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭…
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
This website uses cookies.