Header Premium (728×90)

Categories: সারাদেশ

সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় গরু মৃত্যু, ভুয়া পশু চিকিৎসককে কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কোনো ধরনের বৈধ সনদ ছাড়াই গবাদিপশুর চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ভুয়া পশু চিকিৎসককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সনমান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সনমান্দি এলাকায় এক খামারির গরু ভুল চিকিৎসার কারণে মারা যাওয়ার পর স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ে। ওই অভিযোগের সত্যতা যাচাই করতে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম সেখানে অভিযান চালান। এ সময় অভিযুক্ত ব্যক্তি তার চিকিৎসা কার্যক্রমের সপক্ষে কোনো বৈধ সনদ বা প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে পারেননি।

সনদবিহীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম জানান, কোনো প্রকার অনুমোদন ও সনদ ছাড়া গবাদিপশুর চিকিৎসা দিয়ে মানুষের ক্ষতি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে এ ধরনের অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

জুড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ…

4 minutes ago

নতুন তিন আইনে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হয়েছে: এইচআরডব্লিউ

বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…

12 minutes ago

৮৫ বছর বয়সে না ফেরার দেশে মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান

জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…

15 minutes ago

নবীনগরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন শারমিন সুলতানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।

16 minutes ago

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ও কূটনৈতিক তৎপরতা

যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…

32 minutes ago

টাঙ্গাইলে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…

35 minutes ago

This website uses cookies.