Header Premium (728×90)

Categories: বিনোদন

পুরুষতন্ত্রের জন্য শুধু পুরুষরা দায়ী নয়: ফাতিমা সানা শেখ

সমাজে নারীর প্রতি বৈষম্য ও পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তার মতে, পুরুষতন্ত্রের জন্য শুধুমাত্র পুরুষদের দায়ী করলে এই সমস্যার পূর্ণাঙ্গ চিত্রটি পাওয়া সম্ভব নয়। বরং নারী ও পুরুষ উভয়েই এমন একটি সামাজিক কাঠামোর মধ্যে বড় হয়, যা প্রজন্মের পর প্রজন্ম মানুষের চিন্তাধারাকে প্রভাবিত করে আসছে।

আসন্ন কোর্টরুম ড্রামা সিরিজ 'হুংকার – দ্য রোর'-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সিরিজে তাকে একজন দৃঢ়চেতা ও স্পষ্টভাষী পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। ফাতিমা জানান, পুরুষতান্ত্রিক মানসিকতা সমাজের গভীরে প্রোথিত। তার ভাষায়, “পুরুষতন্ত্রের জন্য শুধু পুরুষরা দায়ী নয়। এর মধ্যে নারীরাও রয়েছেন। আমরা সবাই একই সামাজিক পরিবেশে বড় হই। তাই এই মানসিকতার বিরুদ্ধে আমাদের সবাইকে লড়তে হবে।”

নিজের কর্মজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে অভিনেত্রী জানান, অনেক সময় নারীকেন্দ্রিক গল্প নিয়ে আয়োজিত বৈঠকে তাকেই একমাত্র নারী হিসেবে উপস্থিত থাকতে হয়েছে। তিনি অভিযোগ করেন, নারীর ক্ষমতায়ন বা নারীর কণ্ঠস্বরের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলেও অনেক ক্ষেত্রে নারীর মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। কোনো নারী নিজের অভিজ্ঞতা তুলে ধরতে গেলে তাকে থামিয়ে দেওয়া বা তার অভিজ্ঞতা নিয়ে পুরুষতান্ত্রিক মন্তব্য করার মতো ঘটনাও ঘটছে। এমনকি নারীর প্রতি সহিংসতার মতো বিষয়েও অনেক সময় পুরুষেরা নারীদের হয়ে কথা বলার চেষ্টা করেন।

তবে ফাতিমা বিশ্বাস করেন যে, এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব। তিনি মনে করেন, নারীদের নিজেদের অধিকারের জন্য অবস্থান স্পষ্ট করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সঞ্চয় করতে হবে।

উল্লেখ্য, 'হুংকার – দ্য রোর' সিরিজটি প্রযোজনা করছে বিরলা স্টুডিওস ও অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট। সেই সাথে এতে যুক্ত রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবল পিকচার্স এবং ম্যাঙ্গাটা ফিল্মস প্রোডাকশন। ফাতিমা সানা শেখ এর আগে দঙ্গল, লুডো, ধাক ধাক, স্যাম বাহাদুর ও আজীব দাস্তানস-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

3 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

3 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 hours ago

This website uses cookies.