জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। কখনো কাজের খবর, কখনো ব্যক্তিগত জীবন আবার কখনো সন্তানদের সঙ্গে খুনসুটির মাধ্যমে তিনি ভক্তদের চমকে দেন। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি নতুন ছবি পোস্ট করে ফের আলোচনার জন্ম দিলেন এই তারকা।
পোস্ট করা ছবিতে দেখা যায়, গাড়িতে বসে থাকা সাদা পোশাক ও চোখে সানগ্লাস পরা পরীমণির কোলে এক ফুটফুটে শিশু। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’ এই পোস্টের পরপরই নেটিজেনদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে যে, তিনি কি আবারও মা হলেন? কমেন্ট বক্সে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিচ্ছেন তিনি। এক ভক্ত শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে পরীমণি সংক্ষেপে উত্তর দেন, ‘ছেলে’। অন্য একজন ভক্ত ঠাট্টা করে জানতে চান তিনি আর কয়টি সন্তান নেবেন, যার জবাবে নায়িকা মন্তব্য করেন, ‘আর ৯৭টা।’
পরীমণি বরাবরই শিশুপ্রেমী হিসেবে পরিচিত। এর আগেও একাধিক সাক্ষাৎকার ও সামাজিক মাধ্যমে তিনি অনেক সন্তানের মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ভক্তদের ধারণা, তিনি হয়তো তৃতীয় কোনো শিশুকে দত্তক নিয়েছেন, কারণ এর আগে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামের এক কন্যা শিশুকে দত্তক নিয়েছিলেন। তবে এ বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু স্পষ্ট করেননি।
উল্লেখ্য যে, ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়ের পর তাদের একটি ছেলে সন্তান হয়, যার নাম শাহীম মোহাম্মদ পূণ্য। ২০২৩ সালে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে পরীমণি একাই ছেলেকে বড় করছেন। পরবর্তীতে তিনি এক কন্যা সন্তান দত্তক নেন, যার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে একা হাতেই নিজের সন্তানদের বড় করছেন এই অভিনেত্রী।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
This website uses cookies.