Header Premium (728×90)

Categories: বিনোদন

অভিনয় ও ধর্মচর্চা আলাদা বিষয়, জানালেন অভিনেতা অমিত হাসান

নব্বইয়ের দশক থেকে ঢাকাই সিনেমার পর্দায় নিয়মিত মুখ ছিলেন অমিত হাসান। দীর্ঘ ক্যারিয়ারে নায়ক থেকে শুরু করে নানা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও অভিনয়ের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়নি, যদিও আগের মতো নিয়মিত বড়পর্দায় তাকে দেখা যায় না। এখন তিনি বেছে বেছে কাজ করছেন। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দীর্ঘ বিরতির পর উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ব্যক্তিজীবন, ধর্মচর্চা এবং অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেতা।

অমিত হাসান স্পষ্টভাবে জানিয়েছেন যে, ধর্ম পালন করতে গিয়ে অভিনয় ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তার কাছে ধর্মীয় অনুশীলন এবং অভিনয় দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। তিনি বলেন, 'ধর্মটা নিজের কাছে। আমি চলচ্চিত্রে অভিনয় করছি দেখে ধর্ম করব না, আবার ধর্ম করব দেখে চলচ্চিত্রও ছেড়ে দেব বিষয়টা এমন নয়। হয়তো ম্যান টু ম্যান ভ্যারি করে ব্যাপারটা। যার যার ব্যক্তিগত চিন্তা থাকতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার ধর্ম-কর্ম আমার কাছে।'

অভিনয়কে কেবল পেশা নয়, নিজের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করেন অমিত হাসান। তার দীর্ঘ ক্যারিয়ারে এই পেশার মাধ্যমেই তিনি দর্শকের ভালোবাসা পেয়েছেন এবং পরিবারের দায়িত্ব পালন করেছেন। তাই হঠাৎ করে অভিনয়কে জীবন থেকে বাদ দেওয়ার কোনো যৌক্তিক কারণ তিনি দেখেন না। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, 'এফডিসি বা অভিনয় হচ্ছে আমার কর্ম। আজ মানুষ আমাকে অমিত হাসান হিসেবে চেনে আমার কাজের কারণে। এই কাজের মাধ্যমেই আমি মানুষের ভালোবাসা পেয়েছি। আমার পরিবারও এই পেশার মাধ্যমে চলেছে।'

নিজের ধর্মীয় দায়িত্ব পালনের বিষয়েও অভিনেতা অবিচল। নিয়মিত ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা এবং হজ পালনের পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। ধর্ম ও কর্মকে পৃথক জায়গা থেকে দেখার কথা উল্লেখ করে অমিত হাসান বলেন, 'আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, ধর্ম এক জিনিস, কর্ম আরেক জিনিস। দুটোকে আমি নিজের জায়গা থেকে পালন করার চেষ্টা করি। আল্লাহ আছেন, আমি সবসময় সৎভাবে কাজ করার চেষ্টা করেছি। পাশাপাশি ধর্ম পালন করারও চেষ্টা করেছি।'

নিজের ধর্মীয় জীবন কিংবা পেশাগত কর্মকাণ্ডের মূল্যায়নের ভার তিনি মানুষের হাতে ছেড়ে দিতে চান না। তিনি মনে করেন, তিনি নিজের দায়িত্ব কতটা ঠিকভাবে পালন করতে পেরেছেন, তার প্রকৃত বিচার সৃষ্টিকর্তাই করতে পারেন। অভিনেতা বলেন, 'আমি কতটা ভালো করতে পেরেছি, কতটা পারিনি সেটা আল্লাহই ভালো জানেন।'

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…

11 minutes ago

নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…

36 minutes ago

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…

38 minutes ago

রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

40 minutes ago

নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…

47 minutes ago

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…

50 minutes ago

This website uses cookies.