তেহরানের বহু দূরের এক অবাধ্য ঋতুর বৃষ্টির সন্ধ্যা ছিল সেটি। সেই সন্ধ্যার কোনো নির্দিষ্ট সংজ্ঞা ছিল না; যেন কোনো গোপন সাম্রাজ্যের সমস্ত মিনার থেকে অন্ধকার আখরোটের আবরণ খসে পড়েছিল এক তুরুপে। বৃষ্টির সেই ধারা হিজাব খুলে ফেলেছিল কালো বাদামি চুলের ভেতর দিয়ে। প্রিয়া, তোমাকে এমন রূপে আগে কখনো দেখিনি। মাথার চারপাশে বাঁক খেয়ে থাকা সেই ঘন চুলের সরলতা যেন বহুদিনের বন্ধ থাকা কোনো পারস্যদ্বারের শেকল খুলে বেরিয়ে আসা কেশর, ধূপ, নির্বাসন আর অপ্রকাশিত রুবাইয়ের মতো।
তুমি ছিলে বৃষ্টির কাছ থেকে ফিরে আসা এক অচেনা সারস। তোমার শরীরে লেগে থাকা জলের প্রলেপ ধীরে ধীরে ক্যাফের কাচে, সেখান থেকে সন্ধ্যায়, আর সন্ধ্যা থেকে আমার বহু জন্মের অনাদায়ে ছড়িয়ে পড়ছিল। আমি তোমার দুগ্ধবর্ণ হাতের তালুতে একটি ফুল তোলা বাংলা রুমাল এগিয়ে দিয়েছিলাম, বিনিময়ে তুমি আমাকে দিয়েছিলে জাফরানের গন্ধে ভেজা এক অসমাপ্ত পারস্য সন্ধ্যা। সে ছিল মাত্র একদিনের ঘটনা।
কেবল সেই একদিনের জন্য তোমার হিজাবহীন চুলের কাছে আমার সমস্ত যুক্তি, নাগরিকতা আর ভবিষ্যৎ জন্মের প্রস্তুতি পরাজিত হয়েছিল। তারপর আবার তুমি তোমার গোপন নক্ষত্রের নিচে মুখ ঢেকে নিয়েছ, আর আমি এই শহরের ভিড়ে এক টুকরো রুমালের মতো অনর্থক উড়ে বেড়িয়েছি। এখন বৃষ্টি হলেই মনে হয় দুই দেশের মাঝখানে কোনো অদৃশ্য কারাভান পথ খুলে গেছে, যেখান থেকে ভেসে আসে সেই কালো বাদামি চুলের গন্ধ বহন করা অসংখ্য নির্বাসিত সন্ধ্যা।
কখনো ভাবি, জাফরান কি আগুনের কাছাকাছি জন্মায়? আমি জানি না। তবে তোমার ভেজা চুলের ভেতর যেন সেদিন একটি অগ্নিময় মরুভূমি ঘুমিয়ে ছিল। আজও আমার কাছে পারস্য দেশের নির্দিষ্ট কোনো মানচিত্র বা পতাকা নেই। আমার কাছে তোমার পারস্য মানেই বৃষ্টির পরে মৃত্তিকার মতো হিজাব রমনীর খুলে যাওয়া এক মাথা যমুনা, তোমার হাতে তুলে দেওয়া সেই ভেজা রুমাল, আর তার ভেতরে বহু জন্ম ধরে নিঃশব্দে পুড়ে যাওয়া জাফরানময়, হিজাবময়, বৃষ্টিময় একাকীত্ব।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.