Header Premium (728×90)

Categories: বিনোদন

নেপালে বন্যার কবলে ‘শিকার’ টিম, শুটিং শেষে দেশে ফিরলেন অপু বিশ্বাস

নেপালের পাহাড়ি সৌন্দর্যের টানে ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে চরম প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল পুরো টিম। টানা বৃষ্টি আর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে একই দুর্যোগের কারণে এখনো নেপালেই আটকে আছেন তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান।

কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ নামের এ সিনেমায় ঢাকার অভিনয়শিল্পীদের পাশাপাশি কলকাতার শিল্পীরাও অভিনয় করছেন। নেপালে সিনেমাটির শুটিং চলাকালেই আকস্মিক বন্যা ও ভূমিধস শুরু হয়। এতে বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে যায় এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এমন চরম প্রতিকূলতার মধ্যেই দ্রুত শুটিং শেষ করে দেশে ফেরার প্রস্তুতি নেয় পুরো টিম। নেপালের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পুরো টিমকে নিরাপদে ফিরিয়ে আনা ছিল বেশ বড় একটি চ্যালেঞ্জ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর গণমাধ্যমের মুখোমুখি হন অপু বিশ্বাস। এ সময় নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা পুরো টিম নিরাপদেই ছিলাম। খুব একটা বেগ পোহাতে হয়নি আমাদের। তবে কিছুটা চ্যালেঞ্জ তো ছিলই পুরো টিম নিয়ে দেশে ফেরার। অবশেষে আমরা নিরাপদে পৌঁছতে পেরেছি এটাই বড় কথা।’

এদিকে একই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নেপালে আটকা পড়েছেন জনপ্রিয় গায়ক তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, দেশে ফেরার জন্য যে সড়কটি দিয়ে তাদের যাওয়ার কথা ছিল, বন্যার কারণে সেটি ধসে পড়েছে। ফলে আপাতত সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। দুর্যোগের কারণে তাসরিফের দেশে ফেরার পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়লেও তিনি ও তাঁর বন্ধুরা নিরাপদ স্থানে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সেন্ট গ্রেগরী কলেজে একাদশে ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর, আবেদন শুরু ১ সেপ্টেম্বর

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু…

1 minute ago

সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারির ঘটনায় গুরুতর আহত আলমগীর হোসেন (২৭) নামের এক যুবক চিকিৎসাধীন…

16 minutes ago

দেশজুড়ে আশঙ্কাজনকহারে বেড়েছে খুন, ৭ মাসে ২০৭৬ হত্যাকাণ্ড

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত সাত মাসে ঢাকাসহ…

48 minutes ago

২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

চুয়াডাঙ্গায় বিভিন্ন রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে ৩১…

1 hour ago

আষাঢ়িয়ারচর ব্রিজে ফাটল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর ব্রিজের ফাটল মেরামতের কাজের কারণে শুক্রবার সন্ধ্যা থেকে দাউদকান্দি পর্যন্ত…

2 hours ago

রূপপুর প্রকল্পে লিফট থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করার সময় লিফট থেকে পড়ে উজ্জ্বল খন্দকার…

2 hours ago

This website uses cookies.