Header Premium (728×90)

Categories: বিনোদন

খালেদা জিয়ার সাজে ভ্লগ, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী চমক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচিত সাজে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর দ্বিতীয় সিজনের ১৯তম পর্বে তিনি খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক পথচলা তুলে ধরেছেন। ‘বেগম খালেদা জিয়া’ শীর্ষক এই পর্বটির ক্যাপশনে চমক তাকে ‘গণতন্ত্রের মা’ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবে আখ্যায়িত করেছেন।

ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থানে ধারণ করা এই ভিডিওটিতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাসে দেখা গেছে। তার পোশাক, সাজ ও উপস্থাপনার ধরন খালেদা জিয়ার পরিচিত অবয়বের সঙ্গে অনেকটাই মিলে যাওয়ায় নেটিজেনদের নজর কেড়েছে। ভিডিওটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে দর্শকরা চমকের অভিনয় দক্ষতা ও নিখুঁত উপস্থাপনার প্রশংসা করছেন। অনেক নেটিজেন মন্তব্য করেছেন যে, ভিডিওটি দেখে কিছু সময়ের জন্য মনে হয়েছে যেন সত্যিই খালেদা জিয়াকে দেখা যাচ্ছে। একজন ভক্ত লিখেছেন, চমক আসলেই একজন প্রতিভাবান শিল্পী।

চলতি বছরই বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম কিনে এবং দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে আগমন ঘটে রুকাইয়া জাহান চমকের। ২০২০ সাল থেকে ছোট পর্দায় নিয়মিত কাজ শুরু করে ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মিরপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ডা. শফিকুর রহমানের

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫…

3 minutes ago

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

5 minutes ago

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

7 minutes ago

ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার পুলিশ হেফাজতে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশ হেফাজতে…

24 minutes ago

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু, তদন্ত কমিটি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের প্রাণহানি ঘটেছে। ঘটনা তদন্তে পাঁচ…

24 minutes ago

ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, দাবি চিফ হুইপের

ফ্যামিলি কার্ড মায়েদের শক্তিশালী করেছে এবং এর মাধ্যমে তালাকের সুযোগ বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন…

26 minutes ago

This website uses cookies.