দেশের স্বাধীন ও বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতাদের জন্য সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রেক্ষাগৃহের তীব্র সংকট এবং সীমিত প্রদর্শনীর সুযোগের কারণে অনেক সময় ভালো সিনেমাও দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হয় না। এই বাস্তবতায় নির্মাতাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজ প্রথমবারের মতো শিল্পকলা একাডেমিতে দর্শনীর বিনিময়ে নিয়মিত সিনেমা প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
একাডেমির নাট্যশালা মিলনায়তনে আজ তিনটি স্বাধীন চলচ্চিত্র প্রদর্শিত হবে। দুপুর সাড়ে ৩টায় প্রদর্শিত হবে আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এরপর সন্ধ্যা ৬টায় মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবং রাত ৮টায় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমাটি দেখার সুযোগ পাবেন দর্শকরা। প্রতিটি সিনেমার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী জানান, স্বাধীন নির্মাতাদের দীর্ঘদিনের দাবির কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত এটিকে একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হচ্ছে। এই প্রদর্শনীর টিকিট বিক্রির মাধ্যমে অর্জিত অর্থের একটি অংশ পাবে শিল্পকলা একাডেমি এবং বাকি অংশ পাবেন সংশ্লিষ্ট সিনেমার প্রযোজক।
এই কার্যক্রম কেবল এই তিনটি সিনেমার প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। একাডেমির পরিকল্পনা রয়েছে সপ্তাহে অন্তত একদিন এখানে নিয়মিত সিনেমা প্রদর্শন করার। ভবিষ্যতে এই উদ্যোগের পরিধি আরও বৃদ্ধি করার চিন্তাভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকার বাইরের জেলাগুলোর শিল্পকলা একাডেমিগুলোতেও পর্যায়ক্রমে এই সিনেমা প্রদর্শনীর কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, সিনেমা নির্মাণের চেয়ে তা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সংকটই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। পর্যাপ্ত প্রদর্শনীর অভাবে একদিকে যেমন নির্মাতাদের সৃজনশীল প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়, অন্যদিকে দর্শকরাও মানসম্মত চলচ্চিত্র দেখা থেকে বঞ্চিত হন। শিল্পকলা একাডেমির এই উদ্যোগ দেশে চলচ্চিত্র প্রদর্শনীর ক্ষেত্রে একটি বিকল্প ও স্থায়ী পথ তৈরি করতে পারে। নিয়মিত এই আয়োজন চালু থাকলে স্বাধীন চলচ্চিত্রের নতুন দর্শক তৈরি হবে এবং তরুণ ও স্বাধীন নির্মাতারা নিজেদের কাজ তুলে ধরার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম পাবেন, যা দেশের সামগ্রিক চলচ্চিত্র সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।
কিশোরগঞ্জের হোসেনপুরে জীবিত থাকতেই নিজের চল্লিশার আয়োজন করেছেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। প্রায় ৬…
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে আকস্মিক বন্যায় ৩২০ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। পাশাপাশি উদ্ধার…
অংশগ্রহণকারীর সংখ্যা ১৭ হাজারে পৌঁছানোয় ২০তম এশিয়ান গেমসের আবাসন নিয়ে চরম সংকটে পড়েছে আয়োজক দেশ…
দিনাজপুরের ঘোড়াঘাটে দুঃস্থ ও মেধাবীদের মাঝে অনুদানের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ…
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ফুটবল খেলতে নেমে মোস্তাকিম হোসেন নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। এ…
দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে সার মজুতের দায়ে বিপুল পরিমাণ সার জব্দ করেছে প্রশাসন। অভিযানে জনতা অটো…
This website uses cookies.