Header Premium (728×90)

Categories: বিনোদন

বিয়ে নিয়ে ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী

দীর্ঘদিন ধরে বিনোদন অঙ্গনে চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কোনো কোনো মাধ্যমে দাবি করা হয়েছিল যে, দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। এসব ভিত্তিহীন ও বিভ্রান্তিকর খবরের বিষয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। সোমবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তার বিয়ে এখনো হয়নি।

পূজা চেরী তার পোস্টে উল্লেখ করেছেন, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে একের পর এক মনগড়া সংবাদ প্রচার করা হচ্ছে। কখনো অমুক পেশার ব্যক্তি, আবার কখনো অন্য কারো সঙ্গে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে, যা তার জন্য অত্যন্ত বিব্রতকর ও দুঃখজনক।

এর আগে একটি সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন যে, তিনি ‘এনগেজড’ এবং পারিবারিকভাবে তার বিয়ের বিষয়টি ঠিক করা হয়েছে। তিনি পুনরায় নিশ্চিত করেছেন, যখনই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, তিনি নিজেই আনন্দের সঙ্গে তা সবাইকে জানাবেন। লুকানোর কিছু নেই বলেও তিনি মন্তব্য করেন।

তথ্য যাচাই না করে ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ করে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন পূজা। তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ভিত্তিহীন তথ্য প্রচার আইনত দণ্ডনীয়। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, তার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ হিসেবে ব্যবহার করে, তবে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন। সবশেষে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের অনুরোধ জানিয়েছেন এবং মানুষের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকেও পূজা চেরীর বাগদান নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। তখন তিনি বাগদত্তার পরিচয় গোপন রেখেই ‘এনগেজড’ থাকার কথা স্বীকার করেছিলেন। ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে আলোচনায় আসা পূজা চেরী এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’ ও ‘লিপস্টিক’-এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বলিউডের প্রখ্যাত অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে…

9 minutes ago

লালমনিরহাটে এবি পার্টি নেতার বাড়ি ভাঙচুর, ১৭ জনের বিরুদ্ধে মামলা

লালমনিরহাট পৌরসভার নবাবেরহাট এলাকায় এবি পার্টির কেন্দ্রীয় নেতা ফিরোজ কবির ও আইনজীবী হুমায়ুন কবিরের বাড়ির…

15 minutes ago

অস্থিতিশীলতা সৃষ্টিতে পতিত দোসররা ষড়যন্ত্র করছে: রিজভী

বর্তমান নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পতিত দোসররা নানা ধরনের…

27 minutes ago

ভাঙ্গুড়ায় আবাদি জমি নিয়ে বিরোধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

পাবনার ভাঙ্গুড়ায় আবাদি জমি ছাড়তে বলাকে কেন্দ্র করে মোছা. নারগিস পারভীন নামে এক প্রবাসীর স্ত্রীকে…

29 minutes ago

ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি চান না ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তিতে আগ্রহী নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের সান…

37 minutes ago

অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান: কোন পথে হাঁটবে তেহরান?

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মুখে ইরান এক কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।…

39 minutes ago

This website uses cookies.