দীর্ঘদিন ধরে অভিনয়, নাচ ও কমেডির মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে আসা বলিউড তারকা গোবিন্দ সম্প্রতি তার জীবনের এক বেদনাদায়ক অধ্যায়ের কথা প্রকাশ্যে এনেছেন। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মায়ের মৃত্যুর পর তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন। ঘটনাটি প্রায় ৩০ বছর আগের।
গোবিন্দ জানান, মায়ের মৃত্যুর পরের সময়টি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। সেই শোকে তিনি স্বাভাবিক জীবনযাপনের আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। এক পর্যায়ে তিনি নর্মদা নদীতে নেমে পড়েন। তার মনে হয়েছিল, মায়ের কাছে পৌঁছানোর একমাত্র উপায় হয়তো জীবন শেষ করে দেওয়া। তিনি আরও জানান, নর্মদার পানির দিকে এগিয়ে যাওয়ার সময় তার মনে হচ্ছিল, এভাবে কিছুটা এগিয়ে গেলেই তিনি মায়ের সান্নিধ্য পাবেন।
তবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেন নিজের সন্তানদের কথা ভেবে। সন্তানদের দায়িত্বের কথা মনে পড়তেই তার চিন্তাধারা বদলে যায় এবং তিনি জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেন। সাক্ষাৎকারে তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন কি না, যার জবাবে অভিনেতা সম্মতি জানিয়েছেন।
ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি মায়ের মৃত্যুর পর তার মানসিক বিপর্যয়ের এই ঘটনাটি এখন নতুন করে আলোচনায় এসেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে তার স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে দাম্পত্য সম্পর্ক নিয়েও নানা খবর সামনে এলেও গোবিন্দ এসব বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছেন।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার ভাই মাহের আল আসাদ এবং নিরাপত্তা কর্মকর্তা আতেফ…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে।…
বগুড়ার পুরান বগুড়া এলাকার অবকাশ আবাসিক হোটেলে যৌথ অভিযান চালিয়ে ১৫ জন নারীকে গ্রেফতার করেছে…
আগামী ২০ আগস্ট বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩৪৯…
মানসিক স্বাস্থ্যসেবায় চ্যাটবট বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতারা নতুন বিল এনেছেন।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মিয়ারশাইমার বলেছেন, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উচ্চ কার্যকারিতা প্রমাণিত…
This website uses cookies.