Header Premium (728×90)

মৃত্যুদণ্ড পেলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ভাই মাহের আল আসাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার দামেস্কের একটি ফৌজদারি আদালত এই রায় প্রদান করেন।

আদালত বাশার আল আসাদকে শিশুসহ একাধিক ব্যক্তিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে। এছাড়া তার বিরুদ্ধে নির্যাতন, নির্বিচারে আটক এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। এদিকে আতেফ নাজিবের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, নির্বিচারে আটক এবং গুলি ব্যবহার করে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া আটককেন্দ্রের ভেতরে পদ্ধতিগতভাবে গণহত্যা ও নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আদালতের তথ্য অনুযায়ী, তদন্ত ও সাক্ষীদের সাক্ষ্য থেকে প্রমাণিত হয়েছে যে, ২০১১ সালে দারায় বিক্ষোভ শুরু হওয়ার পর আতেফ নাজিব বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত নিরাপত্তা অভিযান এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের সাথে সরাসরি জড়িত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমাদ আল শারার নেতৃত্বাধীন যোদ্ধাদের মাত্র ১১ দিনের এক সংক্ষিপ্ত অভিযানে আল আসাদ সরকারের পতন ঘটে। ক্ষমতা হারানোর পর বাশার আল আসাদ মস্কোতে পালিয়ে গিয়েছিলেন।

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৫: ১১আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৫: ৩৩

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’র যাত্রা শুরু

ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে বিসিবি চালু করল ‘ডি থ্রি ট্রফি’। রবিবার রাজধানীর এক…

2 minutes ago

নিয়ন্ত্রণহীন এআইয়ে ১০০ কোটি মৃত্যুর শঙ্কা: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন…

13 minutes ago

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মূলহোতাসহ গ্রেফতার ৪

রাজধানীর মিরপুরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ চারজনকে…

14 minutes ago

উখিয়ায় বন বিভাগের অভিযান: ৩০ একর বনভূমি উদ্ধার, ৭ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করেছে বন বিভাগ। এ…

15 minutes ago

এসআরএফটিআই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের সংঘর্ষ, আহত অনেকে

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) একটি অনুষ্ঠান ঘিরে ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত’-এর…

26 minutes ago

পটিয়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মিজানুল হক (১৮) নামের এক তরুণ টাইলস…

32 minutes ago

This website uses cookies.