বগুড়া শহরের পুরান বগুড়া এলাকার তিনমাথা মোড়ে অবস্থিত অবকাশ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫ জন নারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে র্যাব-১২ বগুড়া এবং সদর থানা পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন হোটেল থেকে আরও চারজন পুরুষকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ওই চার পুরুষকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে ওই ১৫ নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিসকে অপহরণ ও পাচারের মূলহোতা আবুল কালাম আজাদের দৃষ্টান্তমূলক…
অতিরিক্ত নৃশংসতার অভিযোগ থাকলেও বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে দক্ষিণী তারকা নানির নতুন সিনেমা 'দ্য…
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। এই…
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি…
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার…
This website uses cookies.