Header Premium (728×90)

Categories: বিনোদন

তিন দিনে ১১৯ কোটি রুপি আয় করে রেকর্ড গড়ল ‘দ্য প্যারাডাইস’

পর্দায় রক্তক্ষয়ী সংঘর্ষ, কাটা মাথা ও বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গের দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দক্ষিণী তারকা নানির নতুন অ্যাকশন-ড্রামা 'দ্য প্যারাডাইস'। অতিরিক্ত নৃশংসতার অভিযোগ থাকলেও বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছে সিনেমাটি। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে ছবিটি। হিসাব অনুযায়ী, এরই মধ্যে সিনেমাটির বৈশ্বিক আয় ১১৯ কোটি ৫০ লাখ রুপি ছাড়িয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর প্রিমিয়ার শোর মাধ্যমে ৯০০ শো থেকে ১১ কোটি ৬০ লাখ রুপি আয় দিয়ে যাত্রা শুরু করে 'দ্য প্যারাডাইস'। এরপর ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে মুক্তির পর একদিনেই আয় করে ৩৪ কোটি ৬৫ লাখ রুপি।

বক্স অফিস সাফল্যের পাশাপাশি সিনেমাটির অতিরিক্ত সহিংসতা নিয়েও সমালোচনা চলছে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও এক ছেলের প্রতিশোধকে কেন্দ্র করে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সিনেমাটির পর্যালোচনা তুলে ধরে বলা হয়েছে, ১৯৮০-এর দশকের সেকেন্দ্রাবাদের বস্তিতে সামন্তপ্রভুর নৃশংস নির্যাতনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠা 'জাদল' চরিত্রের প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

সমালোচকদের মতে, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের আবেগী গল্পকে ছাপিয়ে পরিচালক অনাবশ্যক অতিমাত্রায় নৃশংসতার দৃশ্য দেখিয়েছেন। বাতাসে উড়ে যাওয়া কাটা মাথা, বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও গর্ভবতী নারীদের ওপর শারীরিক নির্যাতনের দৃশ্যও রয়েছে সিনেমাটিতে। এসব দৃশ্য সাধারণ দর্শকদের জন্য উপভোগ করা কঠিন বলে মত দিয়েছেন সমালোচকরা। রক্তক্ষয় ও চরম সহিংসতার কারণে সিনেমাটি 'এ' বা প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী সনদ পেয়েছে। তবে সমালোচনা চললেও সিনেমাটির মূল অভিনেতা নানি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শ্রীকান্ত ওদেলা পরিচালিত 'দ্য প্যারাডাইস'-এ নানির বিপরীতে অভিনয় করেছেন কায়াদু লোহার। গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহন বাবু, সোনালি কুলকার্নি, রাঘব জুয়াল ও ঈশ্বরী রাও। অ্যাকশন-থ্রিলার গল্পের মাঝে ক্যামিও চরিত্রে হাজির হয়েছেন অভিনেত্রী কীর্তি সুরেশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সরকার বা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে রেহাই নেই: মাহদী আমিন

সরকারি দল বা প্রশাসনের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম বা বিশৃঙ্খলা করলে কাউকে বিন্দুমাত্র ছাড়…

8 minutes ago

ভোলায় মহিষ চুরি রোধে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

ভোলার চরাঞ্চলে গরু-মহিষ চুরি বেড়ে যাওয়ায় খামারি ও মহিষ মালিকরা মানববন্ধন করেছেন। রোববার ভোলা প্রেসক্লাবের…

17 minutes ago

কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার তানজিম, ভিডিও ভাইরাল

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিক্ষোভ মিছিলে কিশোর গ্যাং গ্রুপ…

18 minutes ago

জাসদ কার্যালয়ে অভিযান: আটক ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

রাজধানীর জাসদ কার্যালয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে…

26 minutes ago

নেপালের হিমলুং পর্বতে তুষারধস, ১০ পর্বতারোহী ও গাইড নিখোঁজ

নেপালের মধ্যাঞ্চলে হিমলুং পর্বতের বেস ক্যাম্পে তুষারধসে ১০ জন নিখোঁজ হয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার…

27 minutes ago

যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বৃটিশ বিমানঘাঁটির কাছে বাড়ি খালি করল পুলিশ

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহৃত বৃটেনের একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ।…

32 minutes ago

This website uses cookies.