জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গান পরিবেশনের সময় অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আর্ক ব্যান্ডের জনপ্রিয় ভোকালিস্ট হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান গাওয়ার সময় দর্শক সারি থেকে তাকে লক্ষ্য করে পানির বোতল ছোড়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী রিয়াজ হান্নান জানান, দ্বিতীয় স্ক্রিনের সামনে থাকা কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাজ করলেও পরবর্তীতে সবাই বিষয়টিকে তামাশার পর্যায়ে নিয়ে যায় এবং পুনরায় হাসানকে গান গাইতে অনুরোধ জানায়।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের প্রধান দায়িত্ব ছিল কি না। তিনি বলেন, সেখানে উপস্থিত কিছু দল ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করছিল। সিসি ক্যামেরা ও মোবাইল ফুটেজ ব্যবহার করে এদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যেকোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।
শিল্পী হাসানের ওপর এমন আচরণের প্রতিবাদ জানিয়ে অভিনয়শিল্পী মিশা সওদাগর সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সংগীতশিল্পী লুৎফর হাসান ও তানভীর তারেকও দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন। তানভীর তারেক বলেন, প্রিয় শিল্পী হাসানকে অপমান করার চেষ্টা করা হয়েছে এবং একে প্রশ্রয় দিলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। প্রশাসন চাইলে খুব সহজেই এদের চিহ্নিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
This website uses cookies.