আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের সিনেমার জয়যাত্রা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ছবিটি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ (হরাইজনস) প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিসে অনুষ্ঠিতব্য উৎসবে ছবিটির বিশ্ব প্রিমিয়ার হবে। বৃহস্পতিবার উৎসব কর্তৃপক্ষ বিভাগটির জন্য নির্বাচিত ছবির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হরর ঘরানার চলচ্চিত্র। ঢাকার ঐতিহ্যবাহী ‘মেফেয়ার’ বিউটি পার্লারকে কেন্দ্র করে এর গল্প আবর্তিত হয়েছে। এতে জাইনীন নামের এক তরুণীর বিয়ের প্রস্তুতির মধ্য দিয়ে সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়ের এক রহস্যময় ও অস্বস্তিকর জগতের চিত্র ফুটে উঠেছে। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। এছাড়া সহ-অভিনেতা হিসেবে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ কামাল। আজমেরী হক বাঁধন ও দামীর খান অতিথি চরিত্রে এবং শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
উৎসবে ছবিটির প্রতিনিধিদলে উপস্থিত থাকবেন পরিচালক রুবাইয়াত হোসেন এবং অভিনয়শিল্পী জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ কামাল, আজমেরী হক বাঁধন ও দামীর খান। উল্লেখ্য, এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত চারজন নারী শিল্পী বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত। রুবাইয়াত হোসেন শ্রেষ্ঠ পরিচালক ও সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছেন এবং আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ কামাল শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মানিত হয়েছেন।
ছবিটি প্রযোজনা করেছে খনা টকিজ। এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রিজ’ ভেনিস উৎসবের অরিজোন্তি বিভাগে নির্বাচিত হয়েছিল, যা ছিল উৎসবে অংশ নেওয়া বাংলাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এই সাফল্যের প্রতিক্রিয়ায় পরিচালক রুবাইয়াত হোসেন বলেন, এটি বহু মানুষের দীর্ঘদিনের পরিশ্রম ও সৃজনশীলতার ফসল। তিনি তার পুরো নির্মাণদল, অভিনয়শিল্পী, কলাকুশলী ও সহ-প্রযোজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.