চার বছর আগে র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এই পোস্টে তিনি দাবি করেন, ২০২১ সালের ৪ আগস্ট তাঁকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। এই ঘটনার কারণে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্ট্যাটাসে পরীমনি র্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, সম্প্রতি একটি অনলাইন টক শোতে তিনি এমন কিছু তথ্য প্রকাশ্যে স্বীকার করেছেন, যার মাধ্যমে মানুষ জানতে পেরেছেন যে বনানীতে দীর্ঘ অভিযানের পর তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নির্দেশে তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। অভিনেত্রী লিখেছেন, মিথ্যা ও বানোয়াট মামলায় তাঁকে টানা ২৮ দিন কারাগারে রাখা হয়েছিল, যা তাঁর জীবনকে বিপর্যস্ত করেছে।
রাষ্ট্রের কাছে পরীমনি প্রশ্ন রেখেছেন, এই ঘটনা কি রাষ্ট্রের দায়বদ্ধতার মধ্যে পড়ে? তিনি লিখেছেন, আমার জীবনের একটি অধ্যায় আমাকে একজন শিল্পী, নারী ও মানুষ হিসেবে গভীরভাবে আঘাত করেছে। আমার সম্মান, নৈতিকতা ও চরিত্রকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। তবে তিনি এও জানিয়েছেন যে, তিনি এখন আর প্রতিশোধ নিতে চান না, বরং ভবিষ্যতে অন্য কেউ যাতে এমন অবিচারের শিকার না হন, সেই প্রত্যাশা করেন।
২০২১ সালের ৪ আগস্ট র্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। অভিযোগ ছিল, তাঁর বাসা থেকে বিদেশি মদ, চার গ্রাম আইস ও এলএসডি উদ্ধার করা হয়েছে। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
অন্যদিকে, বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ২০২১ সালের ৮ জুন পরীমনি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। ২০২২ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় এবং বর্তমানে মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। এর বিপরীতে, ২০২২ সালের ১৮ জুলাই নাসির উদ্দিন মাহমুদও পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি নালিশি মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন।
সবশেষে পরীমনি কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, অতীতের ক্ষত বয়ে না বেড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান এবং মুক্ত আকাশে নিজের কাজ ও সন্তানকে নিয়ে বাঁচতে চান।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
This website uses cookies.