Header Premium (728×90)

বিনোদন

ঈদের ২য় দিনে বিনোদন কেন্দ্র গুলোতে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার
রংপুর:

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বিনোদনের খোঁজে রংপুর চিড়িয়াখানাসহ বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। বিগত ঈদের মতোই মানুষের ঢল নেমেছে। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও তা দমাতে পারেনি দর্শনার্থীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিড়িয়াখানাসহ বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে।

আজ (২২ মার্চ) রবিবার বিকেলে রংপুর চিড়িয়াখানার প্রধান ফটকে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের দীর্ঘ লাইন। পরিবার-পরিজন, বিশেষ করে শিশুদের নিয়ে আসা মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকায় দর্শনার্থীদের মধ্যে বাড়তি স্বস্তি দেখা গেছে।

নগরীর প্রাণকেন্দ্রে বিনোদন উদ্যান ও রংপুর চিড়িয়াখানা, যা দেশের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি ২২ একর এলাকাজুড়ে রয়েছে। এখানে রয়েছে অর্ধশতাধিক রাইডের সমাহার নিয়ে শিশু পার্ক। আরও রয়েছে ভূতের গুহা। রয়েছে কৃত্রিম হ্রদ। সুন্দরবনের বেঙ্গল টাইগার, সিংহ, গন্ডার, জলহস্তি, হরিণ, বানর, চিতাবাঘ, ভালুক, কুমির, অজগর, কচ্ছপ প্রভৃতিও রয়েছে এখানে। পাখির মধ্যে রয়েছে ময়না, টিয়া, ময়ূর, কাকাতুয়া, কবুতর, বক ইত্যাদি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এবারের ঈদে দর্শনার্থীদের প্রধান আকর্ষণ বাঘ দম্পতি রোমিও-জুলিয়েটের কোলজুড়ে আসা দুই সন্তান রাজা ও রানি। ছয়মাস বয়সী এই দুই শাবককে দেখার বিশেষ আগ্রহ ছিল দর্শনার্থীদের। বিশেষ করে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। খাঁচার ভেতরে বানরের বাঁদরামি আর হরিণের ছোটাছুটি দেখে খুদে দর্শনার্থীরা মেতে ওঠে আনন্দে।

চিড়িয়াখানা ছাড়াও কালেক্টরেট সুরভী উদ্যান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মোড়, কারমাইকেল কলেজ রোড লালবাগ মোড়, শাপলা চত্বর মোড়, জিলা স্কুল মাঠ, বটতলা, ক্যান্ট পাবলিক কলেজ সংলগ্ন ফ্লাইওভার, আরএএমসি শপিং সেন্টার চত্বর, চিকলি ওয়াটার পার্ক, তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর, শিরিন পার্ক, প্রয়াস বিনোদন পার্ক, টাউনহল চত্বর, নগরীর বাইরে গঞ্জিপুরে ভিন্নজগৎ, পীরগঞ্জে আনন্দ নগর, কাউনিয়া তিস্তা পার্ক, মহিপুরঘাট ও তিস্তা সেতুসহ নগরী ও আশপাশের জনপ্রিয় স্পটগুলোতেও ঘুরতে বেরিয়েছেন দর্শনার্থীরা।

saju

Share
Published by
saju

Recent Posts

সম্পর্ক ভাঙলে জীবন থেমে থাকে না: জেনিফার লোপেজ

ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার আলোকে জেনিফার লোপেজ জানিয়েছেন, কোনো সম্পর্ক ভেঙে যাওয়াকে ব্যর্থতা হিসেবে না দেখে…

6 minutes ago

শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণসহ দুই যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা সংস্থার পৃথক অভিযানে ৯২ লাখ টাকা মূল্যের ৪৩২ গ্রাম ওজনের…

17 minutes ago

ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তানভীর ইমাম গ্রেপ্তার দেখানোর আদেশ

জুলাই আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক আবদুল জব্বারকে হত্যাচেষ্টার মামলায় সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর…

23 minutes ago

জুলাই আন্দোলনে শহীদ জবি শিক্ষার্থী সাজিদের পরিবারের পাশে ছাত্রদল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে…

39 minutes ago

উজবেকিস্তানকে হারিয়ে কাভা ভলিবলের ফাইনালে বাংলাদেশ

কাভা চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত…

53 minutes ago

জনরায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তিনি…

1 hour ago

This website uses cookies.