Header Premium (728×90)

Categories: শিক্ষা

সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের ৪ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) তাদের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭ প্রকাশ করেছে। বুধবার টিএইচই-এর ওয়েবসাইটে প্রকাশিত এই তালিকায় বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা হয়েছে। এবারের তালিকায় বাংলাদেশের মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে, যার মধ্যে ১০টি প্রতিষ্ঠান র‍্যাঙ্কিংয়ের বাইরে রয়েছে।

তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ ১০টির তালিকায় ৫টি পাবলিক এবং ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর মতো সূচকগুলোর ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। টাইমস হায়ার এডুকেশন মূলত শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি ও আন্তর্জাতিক সম্ভাবনা—এই পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্স বিবেচনা করে থাকে।

বিশ্বের সেরা ৮০১ থেকে ১০০০ র‍্যাঙ্কের মধ্যে যৌথভাবে শীর্ষস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

র‍্যাঙ্কিংয়ের ১০০১ থেকে ১২০০ ধাপের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

১২০১ থেকে ১৪০০ র‍্যাঙ্কে বর্ণমালার ক্রমানুসারে যৌথভাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্থান পেয়েছে।

১৪০১ থেকে ১৬০০ র‍্যাঙ্কে বর্ণমালার ক্রমানুসারে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এছাড়া ১৮০১ থেকে ২০০০ র‍্যাঙ্কের মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)।

তালিকায় অংশ নিলেও মূল র‍্যাঙ্ক অর্জনের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি) কোনো নির্দিষ্ট র‍্যাঙ্ক পায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

১৮টি দেশ চিহ্নিত করে রপ্তানি বাড়াতে সরকারের নতুন কর্মপরিকল্পনা

দেশের রপ্তানি খাতকে আরও গতিশীল, শক্তিশালী ও টেকসই করতে নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বাণিজ্য…

36 seconds ago

হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হটিয়ে হারিয়ে যাওয়া ভূখণ্ড পুনর্দখলে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের…

2 minutes ago

ঝিনাইগাতীতে কালভার্ট ভেঙে চরম জনদুর্ভোগ, ঝুঁকি নিয়ে চলছে চলাচল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুয়া কুশাইকুড়া সড়কের একটি কালভার্ট ভেঙে পড়ায় স্থানীয় তিন হাজার মানুষ চরম…

9 minutes ago

পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল করতে রোনালদো এক বিশাল সম্পদ: অর্থমন্ত্রী

পর্তুগালের অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমিদা ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্বমঞ্চে দেশটির ভাবমূর্তি উজ্জ্বলকারী এবং সবচেয়ে বড় সম্পদ…

9 minutes ago

রেল খাতকে লাভজনক করতে মালবাহী ক্যারেজ বাড়ানোর পরামর্শ স্থায়ী কমিটির

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে রেল খাতকে লোকসান থেকে লাভজনক করতে যাত্রীবাহী ক্যারেজের…

10 minutes ago

কিশোরগঞ্জে হিমাগারের অতিরিক্ত ভাড়ায় দিশেহারা আলুচাষি ও ব্যবসায়ীরা

নীলফামারীর কিশোরগঞ্জে সরকার নির্ধারিত হিমাগার ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন চাষিরা। বাজারে আলুর…

12 minutes ago

This website uses cookies.