যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে কমনওয়েলথ বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৭ সালের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বৃত্তির আওতায় এক বছর মেয়াদি মাস্টার্স কোর্স এবং সর্বোচ্চ তিন বছর মেয়াদি পিএইচডি করার সুযোগ রয়েছে। আবেদনকারীকে ছয়টি নির্দিষ্ট বিষয়ের মধ্য থেকে নিজের পড়াশোনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয় নির্বাচন করতে হবে। বিষয়গুলো হলো—উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি, জনস্বাস্থ্যব্যবস্থা ও সক্ষমতা উন্নয়ন, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও সুশাসন জোরদার করা, সংকট মোকাবিলায় সক্ষমতা ও প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করা এবং প্রবেশাধিকার, অন্তর্ভুক্তি ও সুযোগ। আবেদনকারী যে বিষয়ে আবেদন করবেন, তার সর্বশেষ বা প্রথম ডিগ্রির সঙ্গে সেই বিষয়ের সামঞ্জস্য থাকতে হবে।
আবেদনের যোগ্যতার ক্ষেত্রে মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রার্থীকে অন্তত দ্বিতীয় শ্রেণির উচ্চতর মানের (২:১) স্নাতক ডিগ্রি বা সমমানের সিজিপিএধারী হতে হবে। দ্বিতীয় শ্রেণির (২:২) স্নাতক ডিগ্রি থাকলে সংশ্লিষ্ট বিষয়ে প্রাসঙ্গিক মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। পিএইচডির ক্ষেত্রেও একই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তবে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদনকারী আগে থেকে দেশে বা বিদেশে মাস্টার্স, এমফিল বা পিএইচডি পর্যায়ে নিবন্ধিত থাকতে পারবেন না।
আবেদনের সঙ্গে যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ের শর্তহীন ভর্তির প্রস্তাবপত্র বা অফার লেটার জমা দেওয়া বাধ্যতামূলক। তবে ভাষাগত দক্ষতা বা অর্থসংক্রান্ত শর্তযুক্ত অফার লেটার থাকলেও আবেদন করা যাবে, সেক্ষেত্রে পরে সাক্ষাৎকারের সময় ভাষাগত দক্ষতার সনদ জমা দিতে হবে। ইউজিসি অফার লেটারের সত্যতা যাচাই করবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, অফার লেটার এবং এক কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদন বা ভুল তথ্য থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
আবেদনপত্র কম্পিউটারে টাইপ করে পূরণ করতে হবে, হাতে লেখা আবেদন গ্রহণযোগ্য নয়। সম্পূর্ণ আবেদনপত্রের হার্ড কপি পরিচালক (আন্তর্জাতিক সহযোগিতা), আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর বৃত্তির নাম এবং মাস্টার্স নাকি পিএইচডি—তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনপত্র ইউজিসির অভ্যর্থনাকক্ষের সামনে রাখা বাক্সে জমা দিতে হবে। ফলাফল ও পরবর্তী প্রক্রিয়ার তথ্য ইউজিসির ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.