দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আনা হচ্ছে, তার সুফল পেতে অন্তত পাঁচ বছর সময় লাগবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, বর্তমান সরকারের কাছে শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে অত্যন্ত জোরালো ও শক্ত পদক্ষেপ রয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত ‘সরকার কতখানি এগোলো? প্রাথমিক শিক্ষার ওপর আলোকপাত’ শীর্ষক একটি জাতীয় সংলাপে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রাথমিক শিক্ষার আধুনিকায়ন ও সংস্কার নিয়ে সরকারের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
শিক্ষার্থীদের পুষ্টির কথা বিবেচনা করে প্রতিমন্ত্রী জানান, আগামী বছরের মধ্যে ‘মিড ডে মিলে কুকড মিলে’র একটি বিশেষ প্রকল্প সম্পন্ন করা হবে। এর পাশাপাশি দেশের পার্বত্য অঞ্চলের স্কুলগুলোতেও খুব দ্রুত সময়ের মধ্যে ‘মিড ডে মিল’ চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন শিক্ষক নিয়োগ ও শিক্ষকদের বিভিন্ন দাবি প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, নতুন শিক্ষক নিয়োগের বিষয়ে শিক্ষকেরা আগামী অক্টোবরের মধ্যে তাদের প্রয়োজনীয় প্রস্তাবনা বা প্রপোজাল জমা দেবেন। আগামী বছরের মধ্যে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশের সামগ্রিক প্রাথমিক শিক্ষাকে এক ছাতার নিচে আনার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০২৮ সালের মধ্যে সরকারি, বেসরকারি, ইবতেদায়ী ও মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অধীনে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার। এছাড়া স্কুলের সময়সীমা এক শিফটে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলামের সাথে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করা হবে।
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
This website uses cookies.