Header Premium (728×90)

Categories: শিক্ষা

একাদশের প্রথম ধাপের ভর্তি ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে একযোগে এই ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে জানানো হয়েছে, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকায় একাদশের ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) লগইন করে নিজেদের ফলাফল জানতে পারবেন। এছাড়া আবেদনকারীদের মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন ফি দিয়ে নিজেদের আসন নিশ্চিত করতে হবে।

ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের নোটিশে জানানো হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। এই সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবেদন ও নির্বাচন বাতিল বলে গণ্য হবে। এরপর শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

ক্লাস শুরুর পরিবর্তিত সময়সূচি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতিমালা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির কারণে তা একদিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর করা হয়েছে। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এই পরিবর্তনের বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কোনো রকম ভর্তি পরীক্ষা ছাড়াই মেধাক্রম অনুযায়ী এবার শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। অনলাইন আবেদনের ফি ছিল ২২০ টাকা এবং একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদনের সুযোগ পেয়েছিলেন। গত ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদনকারীদের পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছিল।

ভর্তির আসন নিশ্চিত করতে শিক্ষার্থীদের ৩৪০ টাকা ফি প্রদান করতে হবে। এই ফির মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ফি ১০০ টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বোর্ডের পূর্ব অনুমতি ছাড়া কোনো কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়পত্র (টিসি) ইস্যু করতে পারবে না এবং কোনো শিক্ষার্থী ভর্তিও করাতে পারবে না। অনুমোদনহীন কোনো শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি, স্বীকৃতি কিংবা এমপিওভুক্তি বাতিল করা হতে পারে।

ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া নোটিশে বলা হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য শিক্ষার্থীদের আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন ফি দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে।

ক্লাস শুরুর তারিখ নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে। কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’-এর নীতি-৬.০ অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা ছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কটিয়াদীতে বিএনপির বিক্ষোভ মিছিল

সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ…

15 seconds ago

চুয়েটে ‘৫৬?’ লেখা কার্ড হাতে শিক্ষার্থীদের প্রতীকী প্রশ্নযাত্রা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ও অধ্যাপক…

3 minutes ago

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপে নানা আয়োজন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।…

5 minutes ago

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, সেপ্টেম্বরের ২৫ দিনে ১৩ জনের মৃত্যু

চট্টগ্রামে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পুরো বছরের…

7 minutes ago

বেলকুচিতে পারিবারিক কলহে গুলি, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক দ্বন্দ্বে চাচাতো ভাইকে পিস্তল দিয়ে গুলি করার অভিযোগ উঠেছে। ঘটনায় দুই পক্ষের…

19 minutes ago

এমপির মদতে স্বাস্থ্যকেন্দ্র ধ্বংসের ঘটনায় টিআইবির গভীর উদ্বেগ

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও জবরদখলের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ…

20 minutes ago

This website uses cookies.