Header Premium (728×90)

Categories: শিক্ষা

ইংল্যান্ডে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের ইতিবাচক ফল, বাড়ছে মনোযোগ ও সামাজিকতা

ইংল্যান্ডের স্কুলগুলোতে মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের জুন মাস থেকে দেশটির সব স্কুলে এই নিয়ম কার্যকর করার প্রায় তিন মাস পর শিক্ষক, অভিভাবক ও খোদ শিক্ষার্থীরা এর সুফল পেতে শুরু করেছেন। সরকারের কঠোর নির্দেশনার পর শ্রেণিকক্ষ ও স্কুল ক্যাম্পাসে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করা হয়। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ার পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সামাজিকতা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শিক্ষার্থীদের মতে, আগে সকালে স্কুলে এসেই অনেকে ফোনে বুঁদ হয়ে থাকত। এখন সেই সুযোগ না থাকায় তারা একে অপরের সঙ্গে কথা বলছে এবং দিনের ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছে। এছাড়া ক্লাসের সময় ফোনের নোটিফিকেশন বা মেসেজ দেখার চিন্তা না থাকায় পড়াশোনায় মনোযোগ দেওয়া সহজ হচ্ছে। ফোন ব্যবহারের সুযোগ না থাকায় এটি নিয়ে ভাবনারও অবসান ঘটেছে। এমনকি আগে কিছু শিক্ষার্থী টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করত, নিষেধাজ্ঞা জারির পর সেই প্রবণতাও কমেছে।

শিক্ষকরা জানিয়েছেন, নতুন এই নিয়মে শিক্ষার্থীদের সাড়া বেশ ইতিবাচক। মোবাইল ফোন নিষিদ্ধ হওয়ার পর স্কুলের পরিবেশ আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত ও মুখরিত হয়ে উঠেছে, কারণ শিক্ষার্থীরা এখন নিজেদের মধ্যে সরাসরি যোগাযোগ করছে। নিয়মটি চালুর পর শুরুতে কিছু শিক্ষার্থী তা ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এখন মোবাইল ফোন রাখার বিশেষ পাউচগুলো শিক্ষার্থীদের স্কুলজীবনের একটি স্বাভাবিক অংশে পরিণত হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের এই অভিজ্ঞতা প্রমাণ করে যে, এই নিষেধাজ্ঞা শুধু পড়াশোনার পরিবেশই উন্নত করেনি, বরং শিক্ষার্থীদের সামাজিক জীবনকেও পুনরুজ্জীবিত করেছে।

প্রায় ৩ মাস অতিবাহিত হওয়ার পর এর ইতিবাচক ফলাফল পেতে শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

55 minutes ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

1 hour ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

2 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

2 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

2 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

2 hours ago

This website uses cookies.