জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে আয়োজিত লাইব্রেরির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের গরুর মাংস পরিবেশনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে খাবার পরিবেশনার সময় এ ঘটনা ঘটে। এতে অংশ নেওয়া সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারী শিক্ষার্থীদের দাবি, আয়োজকরা অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় বিশ্বাস ও খাদ্যাভ্যাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেননি। ফলে তাদের হাতে গরুর মাংসের ভুনাখিচুড়ির বক্স পৌঁছে দেওয়া হয়।
এ বিষয়ে জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব বিষয়টি ‘পুরোটাই মিথ্যা এবং ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেছেন। তার ভাষ্যমতে, অনুষ্ঠানে ভুনাখিচুড়ির পাশাপাশি সনাতন শিক্ষার্থীদের জন্য একটি রেস্টুরেন্ট থেকে মোরগ পোলাওয়ের ব্যবস্থা রাখা হয়েছিল। তবে খাবারগুলো স্টেজের পেছনে থাকায় আয়োজকদের অজান্তে সেগুলো অন্যরা খেয়ে ফেলে। এর ফলে ভুলবশত ভুনাখিচুড়ির বক্স সনাতন শিক্ষার্থীদের হাতে চলে যায়। বিষয়টি নজরে আসার পর তিনি আরও ৫০টি মোরগ পোলাও আনিয়ে বিকল্প ব্যবস্থা করেন।
রিয়াসাল রাকিব আরও স্বীকার করেন যে, খাবারের বিষয়টি মাইকে ঘোষণা না করাটা ছিল একটি বড় ভুল। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তিনি এবং উপস্থাপকরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।
এদিকে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো আয়োজনে অংশগ্রহণকারীদের ধর্মীয় বিশ্বাস ও খাদ্যাভ্যাসের প্রতি সম্মান প্রদর্শন করা জরুরি। বিশেষ করে সংবর্ধনার মতো অনুষ্ঠানে আগে থেকেই খাদ্যসংক্রান্ত বিষয় বিবেচনায় নেওয়া এবং পৃথক খাবারের ব্যবস্থা থাকলে তা স্পষ্টভাবে জানানোর দাবি জানিয়েছেন তারা।
লালমনিরহাটের পাটগ্রামে ১৭ লাখ টাকার দেনমোহর জালিয়াতি করে তা কমিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা…
আধুনিক জীবনযাত্রায় মানসিক সমস্যা এখন নিত্যসঙ্গী। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি ও সুস্থতায় ইসলাম অত্যন্ত…
প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও অপচয় রোধে ইসলামের নির্দেশনা এবং দৈনন্দিন জীবনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সম্পদের…
পরিবারগুলোর জন্য পরিকল্পিত, সবুজ ও সম্ভাবনাময় আবাসন নিশ্চিত করতে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান…
আর্থিক অনিয়মের দায়ে অভিযুক্ত ম্যানচেস্টার সিটির বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন আর্লিং হালান্ড। ক্লাব ও…
চীনের একদল চিকিৎসক মায়ের গর্ভে থাকা শিশুর ফুসফুসের একটি মারাত্মক টিউমার কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই…
This website uses cookies.