Header Premium (728×90)

নর্থ সাউথ গ্রুপের সবুজ আবাসন: মিলনমেলা ও উৎসব আজ

পরিবারের জন্য একটি সঠিক ঠিকানা বেছে নেওয়ার সিদ্ধান্ত প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রভাব ফেলে। এই ভাবনা থেকেই দেশের ক্রমবর্ধমান আবাসন সমস্যা সমাধানে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান ‘নর্থ সাউথ গ্রুপ’। ২০১৯ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি মাত্র পাঁচ বছরের পথচলায় কয়েক হাজার পরিবারের মানসম্মত আবাসন সুনিশ্চিত করেছে।

সুপরিকল্পিত নগর ভাবনা, আধুনিক স্থাপত্যশৈলী এবং পরিবেশবান্ধব উদ্যোগের সমন্বয়ে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আবাসিক ও বাণিজ্যিক স্বপ্নের ঠিকানা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আবাসন প্রকল্প, আবাসিক অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক কমপ্লেক্স এবং হোটেল ও রিসোর্ট—এই চারটি প্রধান ক্ষেত্র নিয়ে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সম্প্রতি রাজধানীর সবুজবাগ এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর বীর প্রতীক পুরান ঢাকার রোকনপুর এলাকায় ওয়ারিশ সূত্রে পাওয়া একটি ফ্ল্যাট বিক্রি করে জমি কেনার সিদ্ধান্ত নেন। পত্রিকায় বিজ্ঞাপন দেখে তিনি বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে অবস্থিত নর্থ সাউথ গ্রুপের হেড অফিসে যান এবং ‘নর্থ সাউথ গ্রীন সিটি’ সম্পর্কে ধারণা নেন। পরবর্তীতে পরিবার নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে এর অবস্থান ও সার্বিক পরিবেশ দেখে তিনি নর্থ সাউথ গ্রীন সিটিতেই প্লট নেওয়ার সিদ্ধান্ত নেন।

পরদিন তিনি বনানীতে নর্থ সাউথ গ্রুপের অফিসে এসে ৬ কাঠার একটি প্লট এককালীন মূল্য পরিশোধে বুকিং দেন। শাহজাহান কবীরের এই প্লট কেনার খবরে তাঁর আত্মীয়দের মধ্যেও আগ্রহ তৈরি হয়। তাঁর ছোট ছেলের শ্বশুরবাড়ির ৪ জন আত্মীয় ৩ কাঠার আরো ৪টি প্লট কেনেন নর্থ সাউথ গ্রীন সিটিতে। পরবর্তীতে শাহজাহান কবীরের মেজো ছেলেও ৩ কাঠার আরেকটি প্লট নেন। সব মিলিয়ে শাহাজাহান কবীর বীর প্রতীকের পরিবারের সদস্যরাই নর্থ সাউথ গ্রীন সিটির ভিআইপি ব্লকে মোট ২১ কাঠা জমি নিয়েছেন।

এ বিষয়ে শাহজাহান কবীর বীর প্রতীকের ছেলে আমিনুল কবির সুমন বলেন, ‘আমার বাবা মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর বীর প্রতীক নর্থ সাউথ গ্রুপের প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে পছন্দ করেন। পরবর্তীতে পারিবারিকভাবে আলোচনা করে নর্থ সাউথ গ্রীন সিটিতেই প্লট কেনার সিদ্ধান্ত নেন। আমরা আত্মীয়স্বজন মিলে ২১ কাঠার ৫টি প্লট বুকিং দিয়েছি। এর মধ্যে ৪টি প্লট এককালীন মূল্য পরিশোধে কেনা এবং বাকি একটি প্লট এক বছরের কিস্তিতে নেওয়া। দু-এক দিনের মধ্যে দলিল বুঝিয়ে দেওয়ার কথা। নর্থ সাউথ গ্রুপ নিশ্চিত করেছে যে ২০২৭ সালের ডিসেম্বরে জমি বুঝিয়ে দেওয়া হবে।’

নর্থ সাউথ গ্রুপের বিভিন্ন প্রকল্পে টেকসই পরিবেশবান্ধব প্লট, শিশুদের খেলার জায়গা, জিম, সুইমিংপুল, কমিউনিটি সেন্টার, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ নানা সুযোগ-সুবিধা থাকছে। ঘনবসতিপূর্ণ শহরে পর্যাপ্ত আলো-বাতাস ও যৌথ সুবিধার নিশ্চয়তা দিতে ছোট ছোট জমি একত্র করে পরিকল্পিত আবাসন গড়ে তোলার উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠানটি। আবাসিকের পাশাপাশি বাণিজ্যিক স্থাপনার ক্ষেত্রেও অগ্নিনিরাপত্তা ও কর্মপরিবেশের সর্বাত্মক উপযোগিতাকে প্রাধান্য দেওয়া হয়।

নর্থ সাউথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইউসুফ আলী খাঁন বলেন, ‘সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিত এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য বাসযোগ্য, সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশসম্মত আবাসন নিশ্চিত করতে হবে। আর সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে নর্থ সাউথ গ্রুপ।’

উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাহবুবুল হোসেন খান বলেন, ‘মানুষের অন্যতম মৌলিক চাহিদা হলো নিরাপদ, সাশ্রয়ী, দূষণমুক্ত, পর্যাপ্ত ও মর্যাদাপূর্ণ আবাসন। দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি, ভূমির উচ্চমূল্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে আবাসন সংকট ক্রমশ তীব্র হয়ে উঠছে। নিম্ন আয়ের মানুষের জন্য এ বাসস্থান সংকট আরো প্রকট। সবার জন্য বাসযোগ্য, সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশসম্মত আবাসন নিশ্চিত করতে কাজ করছে নর্থ সাউথ গ্রুপ।’

গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে নর্থ সাউথ গ্রুপ নানামুখী সুবিধা দিয়ে থাকে। ক্রেতাদের জন্য নিজস্ব পরিবহনে সরেজমিনে প্রকল্প পরিদর্শনের ব্যবস্থা করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকল্পের সবশেষ অগ্রগতি সম্পর্কে নিয়মিত তথ্য দেওয়া হয়।

গ্রাহকদের আস্থা অর্জনে নর্থ সাউথ গ্রুপের প্রকল্পগুলো অবস্থান, অনুমোদন, স্বচ্ছতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতাকে গুরুত্ব দেয়। উন্নত পরিকাঠামো ও পরিকল্পিত নগরায়ণ প্রক্রিয়ার কারণে আশপাশের জমির চাহিদায় ইতিবাচক প্রভাব পড়ছে। বর্তমানে এককালীন বুকিংয়ে বিশেষ সুবিধা এবং সহজে দীর্ঘমেয়াদি কিস্তির সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

নিরাপদ ও মানসম্মত বাসস্থান মানুষের অন্যতম মৌলিক চাহিদা হলেও জমি ক্রয়, মালিকানা যাচাই, রেজিস্ট্রেশন এবং আবাসন প্রকল্পের স্বচ্ছতা নিয়ে নানা সংশয়ের কারণে স্বপ্নের ঠিকানা খুঁজে পাওয়া অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পরিকল্পিত আবাসন, উন্নত গ্রাহকসেবা এবং সুনির্দিষ্ট জমি হস্তান্তর প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে আজ শুক্রবার পূর্বাচলের ভূলতায় নর্থ সাউথ গ্রীণ সিটিতে দিনব্যাপী ‘মিলনমেলা ও আবাসন উৎসব’ বসছে। এই আবাসন মেলায় রেডি প্লট/ফ্ল্যাট/হোটেল শেয়ার প্রদর্শনী এবং বর্ষসেরা ১০-৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় থাকছে।

মিলনমেলা অনুষ্ঠানটি সকাল ১১টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে। এতে নর্থ সাউথ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা অপু বিশ্বাস উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রকল্পের সাইট অফিসের ভিত্তিস্থাপন করবেন। দিনব্যাপী এই আয়োজনে সুলভ মূল্যে বর্ষসেরা ছাড়ে প্লট ও ফ্ল্যাট এবং কক্সবাজারে হোটেল শেয়ার কেনা ও বুকিংয়ের সুযোগ থাকবে। পাশাপাশি দিনব্যাপী অতিথি আপ্যায়ন ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা, যেখানে দেশসেরা শিল্পীরা গান পরিবেশন করবেন। দৈনিক এদিন এই মিলনমেলা অনুষ্ঠানের মিডিয়া পার্টনার।

নর্থ সাউথ গ্রুপের উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পূর্বাচল ৩০০ ফুট মহাসড়ক ও আর্মি হাউসিং (জলসিঁড়ি) সংলগ্ন ‘নর্থ সাউথ গ্রীন সিটি’, পূর্বাচল ৩০ নম্বর সেক্টর–সংলগ্ন টঙ্গী-কালীগঞ্জ মহাসড়কের পাশে ‘নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি’, ঢাকা-মাওয়া ৪০০ ফুট এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলস্টেশন ও আন্ডারপাস–সংলগ্ন ‘নর্থ সাউথ স্কয়ার সিটি’ এবং কক্সবাজার মেরিন ড্রাইভের ইনানী বিচে অবস্থিত ‘টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট’। এ ছাড়া জলসিঁড়ি আবাসন, পূর্বাচল এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট প্রকল্পের নির্মাণকাজ চলমান।

নর্থ সাউথ গ্রুপের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নর্থ সাউথ কনসোর্টিয়াম লি., নর্থ সাউথ বিল্ডিং অ্যান্ড কন্সট্রাকশন লি., নর্থ সাউথ ফার্মস লি., নর্থ সাউথ টেক সলিউশন, নর্থ সাউথ ডুপ্লেক্স হোম, নর্থ সাউথ হিউম্যানিটি এইড ফাউন্ডেশন এবং মায়ালোক রিসোর্ট প্রকল্প। এছাড়াও নর্থ সাউথ ডেইলি এদিন প্রেস মিডিয়া লি.-এর অধীনে দৈনিক এদিন পত্রিকাসহ ৬টি গণমাধ্যম রয়েছে, যা ইতিমধ্যে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে পাঠকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

রামেবি উপাচার্যকে লাঞ্ছনাকারীরা রাষ্ট্র ও জনগণের শত্রু: ভূমিমন্ত্রী

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তার ঘটনায় জড়িতদের…

8 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে একরাতে আটক আরও ২৫২ জন

কুমিল্লার ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে এক রাতে আরও ২৫২ জনকে আটক করা হয়েছে।…

18 minutes ago

পাটগ্রামে ১৭ লাখ টাকার দেনমোহর জালিয়াতি করে কমানোর অভিযোগ কাজির বিরুদ্ধে

লালমনিরহাটের পাটগ্রামে ১৭ লাখ টাকার দেনমোহর জালিয়াতি করে তা কমিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা…

29 minutes ago

মানসিক প্রশান্তি ও সুস্থতায় ইসলামের জীবনদর্শন

আধুনিক জীবনযাত্রায় মানসিক সমস্যা এখন নিত্যসঙ্গী। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি ও সুস্থতায় ইসলাম অত্যন্ত…

33 minutes ago

সম্পদের অপচয় রোধে ইসলামের নির্দেশনা ও আমাদের করণীয়

প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও অপচয় রোধে ইসলামের নির্দেশনা এবং দৈনন্দিন জীবনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সম্পদের…

39 minutes ago

ম্যানচেস্টার সিটির পাশে থাকার আহ্বান আর্লিং হালান্ডের

আর্থিক অনিয়মের দায়ে অভিযুক্ত ম্যানচেস্টার সিটির বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন আর্লিং হালান্ড। ক্লাব ও…

46 minutes ago

This website uses cookies.