কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে একযোগে অভিযান পরিচালনা করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই বিশেষ অভিযানে মোট ২৫২ জনকে আটক করা হয়েছে। জেলার ১৮টি থানা এলাকা এবং কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেখানে এই অভিযান চালানো হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, আটককৃতদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোররা যাতে কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই জেলায় কিশোর গ্যাংয়ের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এর প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এই বিশেষ অভিযান শুরু হয়।
জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সর্বশেষ পাঁচ ধাপের এই অভিযানে এ পর্যন্ত মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই শিক্ষার্থী। এছাড়া বাকি ৬২৬ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আদালতের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা হয়েছে।
মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় ইয়েমেনে হামলা চালানোর জন্য সৌদি আরবে সেনা পাঠাবে না আঙ্কারা। তুরস্কের…
টেক্সাসের ফোর্ট হুড ঘাঁটিতে ১৩ সেনাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল…
প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে খুলনার কয়রার ডাকসেবার চিত্র। ব্যক্তিগত চিঠি কমে গেলেও পার্সেল, স্পিড পোস্ট…
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপ ডাকঘরটি বছরের পর বছর ধরে একটি পুরোনো মাটির ঘরে তাদের…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ ও ৪৭ বোতল…
রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম নামের একটি এসি বাসে বৃহস্পতিবার আগুন লাগে।…
This website uses cookies.