সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। পেন্টাগন প্রধান পিট হেগসেথ নিশ্চিত করেছেন যে, আগামী ৩রা ডিসেম্বর টেক্সাসের ফোর্ট হুড ঘাঁটিতে দুপুর একটায় এই রায় কার্যকর হবে এবং পুরো প্রক্রিয়াটি সাধারণ মানুষের জন্য সরাসরি সম্প্রচার (লাইভস্ট্রিম) করা হবে। গত ছয় দশকের বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে এটিই প্রথম সামরিক মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে, যা আধুনিক যুগে দেশটিতে বিরল এক প্রকাশ্য মৃত্যুদণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
একটি সাক্ষাৎকারে পিট হেগসেথ জানান, বাহিনীর ভেতর থেকে চালানো হামলার পরিণতি কতটা মারাত্মক হতে পারে তা সবার জানা প্রয়োজন, আর সে কারণেই এই প্রক্রিয়াটি উন্মুক্ত রাখা হয়েছে। নিদাল হাসান কোনো শেষ ইচ্ছা প্রকাশ করেছেন কি না বা প্রেসিডেন্টের কাছে মানবিক আবেদন জানিয়েছেন কি না— এমন প্রশ্নের জবাবে হেগসেথ জানান, এতে তাদের কোনো আগ্রহ নেই। প্রতিরক্ষামন্ত্রীর সুপারিশের ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দীর্ঘদিনের স্থগিতাদেশ বাতিল করে মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের যে উদ্যোগ নিয়েছেন, এটি তারই অংশ।
২০০৯ সালের ৫ই নভেম্বর ফোর্ট হুড ঘাঁটির একটি মেডিকেল সেন্টারে সাবেক সামরিক মনোরোগ বিশেষজ্ঞ মেজর নিদাল হাসান নির্বিচারে গুলি চালিয়ে ১৩ জন নিরস্ত্র সেনাকে হত্যা করেন এবং আরও বহু সেনাসদস্যকে আহত করেন। এরপর ২০১৩ সালে সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। তখন থেকেই তিনি কানসাসের ফোর্ট লিভেনওয়ার্থ সামরিক কারাগারে বন্দি রয়েছেন। তদন্তে বেরিয়ে আসে যে, হামলার আগে তিনি কট্টরপন্থি ধর্মীয় নেতা আনোয়ার আল-আওলাকির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। উল্লেখ্য, ১৯৪৫ সালের পর মার্কিন সামরিক বাহিনীতে ফায়ারিং স্কোয়াডে আর কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি এবং ১৯৬১ সালের পর থেকে সামরিক বাহিনীতে কোনো মৃত্যুদণ্ডই কার্যকর করা হয়নি।
বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ও একের পর এক মৃত্যুর বিপরীতে অস্ট্রেলিয়ায় চালু হয়েছে জাপানি প্রতিষ্ঠানের তৈরি…
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন নির্ধারিত দামে শুক্রবার সকাল থেকে বিক্রি হচ্ছে স্বর্ণ।…
ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় ও ক্ষয়ক্ষতি গোপন করার জন্য পেন্টাগন তথ্য লুকাচ্ছে বলে অভিযোগ করেছেন…
ইউক্রেনজুড়ে রাশিয়ার বিধ্বংসী হামলায় গত দুই দিনে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে ওয়াশিংটনের…
দেশের আট বিভাগের ২০টি সরকারি খালকে 'মডেল খাল' হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এই…
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আদালতের নির্দেশনা অনুযায়ী একটি বিতর্কিত দোকান সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন। জোরপূর্বক…
This website uses cookies.