রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা সাদিয়া বেগম ও তার ছেলে তানভীর আহমেদ এবার একই বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছেন। মা ও ছেলের এই অভূতপূর্ব সাফল্যে তাদের পরিবার এবং এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে।
জানা গেছে, সাদিয়া বেগমের বিয়ের ১৯ বছর পার হয়েছে। সংসারের নানা দায়িত্ব ও ব্যস্ততার কারণে দীর্ঘ সময় পড়াশোনা থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু নিজের শিক্ষার প্রতি আগ্রহ তিনি কখনোই হারাননি। দুই সন্তান ও সংসার সামলানোর পাশাপাশি নতুন করে পড়াশোনা শুরু করেন তিনি। প্রায় দুই বছর আগে তিনি ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যদের সম্মতিতে তিনি রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে ভোকেশনাল শাখায় পরীক্ষায় অংশ নেন এবং জিপিএ-৫ পান।
অন্যদিকে, সাদিয়ার ছেলে তানভীর আহমেদ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। তানভীর তার এই সাফল্যের কৃতিত্ব বাবা-মায়ের প্রতি উৎসর্গ করেছে এবং ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে।
নিজের পড়াশোনার অভিজ্ঞতার কথা জানিয়ে সাদিয়া বলেন, বিয়ের পর নানা কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারিনি, তবে হাল ছাড়িনি। ছেলের সঙ্গে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তটি ছিল তার পড়াশোনার প্রতি ঝোঁকের বহিঃপ্রকাশ। তানভীরও মায়ের সঙ্গে পরীক্ষা দেওয়ার বিষয়টিকে সৌভাগ্যের বলে মনে করে। সে জানায়, মা তার পড়াশোনার নিয়মিত খোঁজ নেওয়ার পাশাপাশি নিজেও পড়াশোনা করতেন এবং অনেক রাত পর্যন্ত তার পাশে বসে থাকতেন।
মা-ছেলের এই অর্জনে খুশি তাদের গৃহশিক্ষক আরিফুল ইসলাম। তিনি গত চার বছর ধরে তানভীরকে ইংরেজি পড়ানোর পাশাপাশি সাদিয়ার পড়াশোনাতেও সহযোগিতা করেছেন। সাদিয়ার স্বামী তোফাজ্জল হোসেন একজন সরকারি কর্মকর্তা। সংসার ও সন্তানদের দায়িত্ব সামলে দীর্ঘ বিরতির পর সাদিয়ার এই সাফল্য ও ছেলের সঙ্গে একই পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকে অধ্যবসায়ের একটি অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিসকে অপহরণ ও পাচারের মূলহোতা আবুল কালাম আজাদের দৃষ্টান্তমূলক…
অতিরিক্ত নৃশংসতার অভিযোগ থাকলেও বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে দক্ষিণী তারকা নানির নতুন সিনেমা 'দ্য…
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। এই…
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি…
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার…
রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিংয়ের একটি আটতলা বাড়িতে ১৫-২০ জনের একটি দল হামলা ও ভাঙচুর চালিয়েছে।…
This website uses cookies.