রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মঙ্গলবার দিনব্যাপী ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাছাই করা শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালায় মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে উত্তরণের উপায় এবং ক্যারিয়ার নির্বাচনের দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
দ্য বাংলাদেশ এন্টিড্রাগ ফেডারেশন আয়োজিত এই কর্মশালায় সহযোগিতা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় জার্নাল।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এবং বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের জেনারেল সেক্রেটারি লাবিন রহমান। দ্য বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের প্রধান উপদেষ্টা খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব শিরিনা বিথী।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের জন্য মোট পাঁচটি সেশন পরিচালনা করা হয়। সেশনগুলোতে মাদকের কুফল, ডোপ টেস্টের প্রয়োজনীয়তা, ইন্টারনেটে আসক্তি থেকে সুরক্ষার উপায় এবং ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আলোচনা করেন সংবিধান বিশেষজ্ঞ ও সমাজ বিশ্লেষক আরিফ খান, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ও রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল, তাজদিন হাসান, শাহেদুল ইসলাম হেলাল এবং নিয়াজ আলী চিশতী। সেশনগুলো সঞ্চালনা করেন কবি ইমরান মাহফুজ।
কর্মশালার শেষভাগে সময় জার্নালের আয়োজনে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সমাপনী অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান এবং সংসদ সদস্য হেলেন জেরিন খান উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীদের জন্য মোট ৫টি সেশন অনুষ্ঠিত হয়। কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় সেশনগুলো নেন সংবিধান বিশেষজ্ঞ ও সমাজ বিশ্লেষক আরিফ খান, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ও রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল, তাজদিন হাসান, শাহেদুল ইসলাম হেলাল ও নিয়াজ আলী চিশতী।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ…
ইসরাইলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ অধিকৃত পশ্চিম তীরে গাজার মতো সামরিক অভিযান চালানোর উস্কানি…
সরকারি দল বা প্রশাসনের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম বা বিশৃঙ্খলা করলে কাউকে বিন্দুমাত্র ছাড়…
ভোলার চরাঞ্চলে গরু-মহিষ চুরি বেড়ে যাওয়ায় খামারি ও মহিষ মালিকরা মানববন্ধন করেছেন। রোববার ভোলা প্রেসক্লাবের…
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিক্ষোভ মিছিলে কিশোর গ্যাং গ্রুপ…
রাজধানীর জাসদ কার্যালয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে…
This website uses cookies.