Header Premium (728×90)

Categories: শিক্ষা

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য, বরেণ্য প্রকৌশলী ও প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. প্রকৌশলী মোশার্রফ হোসেন খান (এম. এইচ. খান)-এর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৫ জুলাই ২০২৬) সন্ধ্যায় বুয়েটের কাউন্সিল ভবনে বাংলাদেশ সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (বিএসএমই) এই অনুষ্ঠানের আয়োজন করে। বিএসএমই-এর সাবেক এই প্রেসিডেন্টের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বুয়েটের শিক্ষক, বিশিষ্ট প্রকৌশলী ও গুণীজনেরা উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় বক্তারা মরহুম অধ্যাপক ড. এম. এইচ. খানের বর্ণাঢ্য কর্মজীবন এবং দেশের শিক্ষা ও প্রকৌশল ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনায় বক্তারা বলেন, তিনি ছিলেন জ্ঞান, সততা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ একজন প্রজ্ঞাবান ও অনুকরণীয় ব্যক্তিত্ব। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনে তিনি বিভাগীয় প্রধান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত উপাচার্য হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে তিনি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (AUST) প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে প্রতিষ্ঠানটির ভিত্তি নির্মাণে অনন্য ভূমিকা রাখেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদস্যসহ বিভিন্ন জাতীয় শিক্ষা ও কারিগরি কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বিশিষ্ট এই প্রবীণ শিক্ষাবিদ গত ০৭ জুলাই ২০২৬ তারিখে ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৩ বছর বয়সে ইন্তেকাল করেন। বক্তারা উল্লেখ করেন, তাঁর প্রয়াণ দেশের প্রকৌশল শিক্ষা, উচ্চশিক্ষা এবং পেশাজীবী সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

অনুষ্ঠানে বক্তব্য দেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম, বিএসএমই-এর প্রেসিডেন্ট ও বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক এবং আইইউটি ও আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ফাজলী ইলাহী, অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম, বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহা. মাহবুবুর রাজ্জাক এবং অধ্যাপক ড. মোহাম্মদ আলী। এছাড়া বুয়েটের সাবেক অধ্যাপক ড. দীপক কান্তি দাস, ড. শামীমুজ্জামান বসুনিয়া, ড. ম. তামিম এবং ইঞ্জিনিয়ার নাদিমা জাহান তানিয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন। দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

21 minutes ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

51 minutes ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

1 hour ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

1 hour ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

1 hour ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

1 hour ago

This website uses cookies.