কালিগঞ্জের বসন্তপুর পোর্ট প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন
মো: আলাউদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের ১৪ নং বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সরেজমিন জানা গেছে, ১৪ নং বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইজন অভিভাবক সদস্য (পুরুষ) ও দুইজন অভিভাবক সদস্য (মহিলা) নির্বাচিত করার জন্য ২৪৪ জন অভিভাবক ভোটারের মধ্যে ১৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দু’টি প্যানেল থেকে ৪ জন পুরুষ এবং ৪ জন মহিলা অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোঃ রবিউল ইসলাম আনারস প্রতীকে ১৩৮ভোট পেয়ে এবং আলহাজ্ব মোঃ আনসার আলী বই প্রতিকে ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ওয়াহিদুজ্জামান ছাতা প্রতিকে ৫৬ ভোট এবং মোঃ শামীম আহমেদ ৪১ ভোট পেয়েছেন।
অপরদিকে মহিলা অভিভাবক সদস্য পদে মোছাঃ রেশমা বিবি চেয়ার প্রতিকে ১৩৮ ভোট পেয়ে এবং ফাতেমা বেগম ফুটবল প্রতিকে ১৩১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ ফাতেমা কলস প্রতিকে ৬২ভোট এবং
চন্দনা হালদার মাছ প্রতিকে ৪০ ভোট পেয়েছেন।
নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার একেএম মোস্তাফিজুর রহমান, প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মোঃ ফেরদৌস আলম, প্রধান শিক্ষক বেজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন জাহিদুল হক সহকারী শিক্ষক চাচাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.