রাজশাহী সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ মারজুক রহমান রিদয় রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মহানগর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সারাদেশেই এখন অর্থনীতির একটি উন্নয়নের জোয়ার দৃশ্যমান হচ্ছে। সব ক্ষেত্রেই উন্নয়ন হচ্ছে, তাহলে সংবাদপত্রের কেন উন্নয়ন হবে না রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর আরো উন্নতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন রাসিক মেয়র মঙ্গলবার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় দৈনিক রাজশাহী সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক ও প্রকাশক আহসান হাবীব অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল মুনীম ফেরদৌস, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আলীউল আলম, বরিশাল বিশ্যবিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহা. হবিবুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাবির আইবিএর অধ্যাপক ড. হাছানাত আলী, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েমনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাসিকের ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবর রহমান, গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব সিকদার রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নুর ইসলাম সিয়াম, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি।
আলোচনা শেষে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন এবং রাজশাহী সংবাদ পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে র্যাব-৫ এর অধিনায়ক, রাজশাহী কলেজ অধ্যক্ষ, আরইউজে, আরটিজেএ, এখন টিভি, মাছরাঙ্গা টেলিভিশন, রাজশাহী বিশ্যবিদ্যালয় প্রেসক্লাব, রাবি রিপোর্টার্স ইউনিটি. রাবি সাংবাদিক সমিতি, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়
সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার…
ঢাকার নবাব পরিবারের বাসভবন আহসান মঞ্জিলের জাদুঘরে পাঁচটি প্রাচীন লোহার সিন্দুক রাখা আছে। এর মধ্যে…
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন…
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে পরিচালিত ৫১টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।…
মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা ও সর্বোচ্চ…
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি…
This website uses cookies.