Header Premium (728×90)

সোহরাওয়ার্দী উদ্যানে অচেতন অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু, হাসপাতালে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং জাতীয় পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় ও কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর বর্তমানে তিনি সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন। তবে তাকে এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘমল্লার বসুকে বাসায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে আনুমানিক রাত ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর মেঘমল্লার বসুকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার স্বার্থে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এর আগে, সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট দেন মেঘমল্লার বসু। সেখানে তিনি নিজের জীবনের নানা অভিজ্ঞতা, হতাশা, অপরাধবোধ এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত লিখেন। উল্লেখ্য, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মেঘমল্লার বসু।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

42 minutes ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

1 hour ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

1 hour ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

1 hour ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

1 hour ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

2 hours ago

This website uses cookies.