Header Premium (728×90)

শিক্ষা ও ক্যাম্পাস

এসএসসি-২৩ ফলাফলে (এ প্লাস)শীর্ষ স্থানে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়


মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৬৮ জন ও সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে দুই শাখায় মোট ৮৬ জন এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে।

বরাবরের মত এবারও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান। শতভাগ পাস করে ভাল ফলের তালিকায় রয়েছেন বালিকা উচ্চ বিদ্যালয়ও। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও কেন্দ্র সচিবগণের তথ্যমতে উপজেলার চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হতে চলতি বছরে ২২৯ জন জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২২৩ জন পাস করে এর মধ্যে ৬৮ জনের এ প্লাস (জিপিএ-৫) অর্জন হয়। এছাড়াও ১ জন অনুপস্থিতসহ ৫ জন অকৃতকার্য হয়েছে।

অপরদিকে উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে জেনারেল শাখায় ১৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৫ জন পাস করে ২৭ জনের এপ্লাস (জিপিএ-৫) অর্জন হয়, ২ জন অনুপস্থিত ছিল, এবং ভোকেশনাল শাখায় ৮১ জনের মধ্যে ৭৯ জন পাস করে ৫৯ জন এপ্লাস(জিপিএ-৫) অর্জন করেন এবং দুই শাখায় মোট ১১ জন অকৃতকার্য হন।

এছাড়াও পৌর সদরে অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করেন এবং ০৯ জনের এ প্লাস(জিপিএ-৫) অর্জন হয়।

এছাড়াও গাংরা মহিলা আলিম মাদরাসায় দাখিল শাখায় বিজ্ঞান বিভাগে ২২ জন পরীক্ষা দিয়ে ১৫ জন জিপিএ-৫ অর্জন করে মাদরাসাটিতে ২৬ জন পরীক্ষার্থীর সকলেই পাশ করে বোর্ড র‌্যাংকিংয়ে ১৩ তম স্থান লাভ করেছে এবং ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় শতভাগ পাশ হয়েছে বলে কেন্দ্র সচিব যথাক্রমে অধ্যক্ষ মতিউর রহমান, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক আবদুর রহমান, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন প্রতিবেদককে জানান।

editor

Recent Posts

নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…

7 hours ago

রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…

7 hours ago

বাংলাদেশ শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল

ফখরুল আলম সাজু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের ২য় মাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত…

8 hours ago

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য…

8 hours ago

তেজগাঁও দারুস সালামে ইয়াবা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা তেজগাঁও ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩…

8 hours ago

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলায় ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার…

8 hours ago

This website uses cookies.