Header Premium (728×90)

ভ্রমণ ও পর্যটন

পবিপ্রবি সাংবাদিক সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(পবিপ্রবিসাস) ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সত্য প্রকাশে আপোষহীন স্লোগানকে ধারণ ২০২২ সালের ২৭ জুলাই যাত্রা শুরু করে সাংবাদিক সংগঠনটি। এরই ধারাবাহিকতায় সাফল্যের ১বছর পার করে ২য় বছরে পদার্পণ করল পবিপ্রবিসাস।

বৃহস্পতিবার(২৭ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালীর বের হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে গিয়ে থামে। এরপর ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে ৩.১০ মিনিটে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি উপাচার্য ও পবিপ্রবিসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। আরও উপস্থিত ছিলেন পবিপ্রবিসাসের উপদেষ্টাগণ- অধ্যাপক এ.বি.এম মাহবুব মোর্শেদ খান, সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি, সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দীন ও সহকারী অধ্যাপক আবুবকর সিদ্দিক, জনসংযোগ কর্মকর্তা এমরান হোসেন ও আসমা আক্তার সেতু, পবিপ্রবিসাসের কার্যকরী কমিটির সকল সদস্য এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

র‍্যালী শেষে বিকেল ৩.২০ মিনিটে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপাচার্য ও পবিপ্রবিসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা ভবিষ্যতে দক্ষ সাংবাদিক তৈরির পাশাপাশি এটি সহশিক্ষা কার্যক্রমের একটি অংশ। এছাড়াও তিনি পবিপ্রবি সাংবাদিক সমিতির ভবিষ্যতে এগিয়ে যাওয়া ও সাফল্য কামনা করে।

সংগঠনটির সভাপতি আনিসুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে কেউ অনিয়ম-দূর্নীতির পথে হাঁটলে পবিপ্রবি সাংবাদিক সমিতি তা শক্ত হাতে দমন করবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের ভালো সংবাদগুলো বিশ্ব দরবারে পৌছে দিবে।

editor

Recent Posts

ইসরাইল নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে, দাবি প্রেসিডেন্ট আল-শারার

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…

2 minutes ago

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…

5 minutes ago

এনসিএল সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…

7 minutes ago

জাতিসংঘের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের…

7 minutes ago

শিশুর স্থুলতা রোধে পরিবারের ৬টি কার্যকর পরামর্শ

শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…

13 minutes ago

আগামী বছরের জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা

চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী বছরের ৬ জুনের মধ্যে এই…

17 minutes ago

This website uses cookies.