ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষের প্রকাশিত ফলাফল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। গত ১২ জুলাই দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইংরেজি, বাংলা ও প্রাণিবিদ্যাসহ বিভিন্ন বিভাগের ফলাফলে ব্যাপক অনিয়ম ও অসংগতির অভিযোগ তোলা হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরীক্ষায় অংশগ্রহণ না করেও পাস করার ঘটনা ঘটেছে, যা ফলাফল মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।
সংবাদ সম্মেলনে ২০২১-২২ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী দীপ প্রদীপ দাবি করেন, পরীক্ষায় ভালো করার পরেও অনেক শিক্ষার্থীকে গণহারে ফেল করানো হয়েছে। তিনি বলেন, যদি শিক্ষার্থীরা আসলেই ফেল করে থাকে, তবে তাদের খাতা উন্মুক্ত করে মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা উচিত। একই বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান জানান, কবি নজরুল কলেজের একজন শিক্ষার্থী যে দুই বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণই করেননি, সেই দুই বিষয়েই তার ফলাফল এসেছে। আবার যে দুই বিষয়ে তিনি পরীক্ষা দিয়েছেন, তার ফলাফল আসেনি। তিনি আরও উল্লেখ করেন, হাজিরা খাতায় স্বাক্ষর না থাকলেও ফলাফল আসার বিষয়টি প্রশাসনিক ত্রুটির বড় প্রমাণ।
ফলাফলে একই ধরনের গ্রেড প্রদানের অভিযোগ করে মাহফুজুর রহমান বলেন, ইংরেজি বিভাগে লিটারেচার, ক্লাসিক্যাল ট্রান্সলেশন এবং ল্যাঙ্গুয়েস্টিকসহ বিভিন্ন কোর্সে শিক্ষার্থীদের গণহারে ২.৫০ গ্রেড দেওয়া হয়েছে। এমনকি সর্বোচ্চ ফলাফল অর্জনকারী এবং পাঁচ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকেও একই গ্রেড দেওয়া হয়েছে। এছাড়া ১৪টি বিভাগের একাধিক খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করা হলেও মাত্র ৬টি বিভাগের ফলাফল পরিবর্তন হয়েছে, যা শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীদের মতে, একজনের লেখার ধরন পছন্দ না হওয়ায় তাকে ফেল করিয়ে দেওয়া এক ধরণের জুলুম।
এই পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষার্থীরা ফলাফল মূল্যায়ন প্রক্রিয়াকে স্বচ্ছ, নির্ভুল ও জবাবদিহিমূলক করার দাবি জানিয়েছেন। তারা অবিলম্বে পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের আহ্বান জানানোর পাশাপাশি প্রশাসনিক ত্রুটির কারণে কোনো শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের অধিভুক্ত বাতিল ঘোষণা করেছে। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই তাদের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর পরবর্তী সেশনগুলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীন পরিচালিত হবে।
কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশনের জন্য ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সোনালী ব্যাংকের এটিএম, কার্ড…
প্রবাসীরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। তিনি নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি…
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে পাওয়া আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার মূল্য এখানে প্রকাশিত হয়েছে।
রাশিয়ায় নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা অন্তত ২০ জন বাংলাদেশি রুশ-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায়…
ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক…
জন্ম থেকে দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে এই প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি। নিজের…
This website uses cookies.