Header Premium (728×90)

শিক্ষা ও ক্যাম্পাস

রূপগঞ্জে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

অভিযোগে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় নির্ধারিত সরকারি ফি ২,৪৩৫ টাকা হলেও শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করে কোচিং ফির নামে ৪ হাজার টাকারও বেশি আদায় করা হয়েছে। তবে এই অর্থ নেওয়ার পরও নিয়মিত কোচিং কার্যক্রম পরিচালিত হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

এছাড়া, পরীক্ষা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে পুনরায় প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে ১,৮০০ টাকা করে কোচিং ফি দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। একবার কোচিং ফির অর্থ পরিশোধের পর পুনরায় একই খাতে অর্থ দাবি করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ভালো ফলাফলের আশ্বাস দিয়ে আমাদের সন্তানদের কোচিংয়ে বাধ্য করা হয়েছে। একবার ফি নেওয়ার পর আবারও অর্থ দাবি করা হচ্ছে, যা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।

শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত অর্থ পরিশোধে দেরি হলে বা কোচিং ক্লাসে অনুপস্থিত থাকলে কিছু শিক্ষকের বিরূপ আচরণের শিকার হতে হচ্ছে। এতে তাদের মানসিক চাপ বাড়ছে এবং পরীক্ষার প্রস্তুতিও ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের অনিয়ম শিক্ষার সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করে এবং শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বা অন্যান্য খাতে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

editor

Recent Posts

চুয়েটে ২০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য, অসুস্থতায় মধ্যরাতে ডাকলেন অ্যাম্বুলেন্স

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য শেখ শরীফুল আলমসহ বেশ কয়েকজন ২০…

12 minutes ago

বিইআরসির দাম উপেক্ষা করে এলপিজি বিক্রি, দিশেহারা সাধারণ ক্রেতা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে অস্থিরতা কাটছে না। বিইআরসি নির্ধারিত দামের তোয়াক্কা না করে…

20 minutes ago

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১২ ঘণ্টা চেষ্টার পর…

30 minutes ago

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১২ ঘণ্টা চেষ্টার পর…

30 minutes ago

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের কিছুটা পতন

সৌদি আরবে হামলার ফলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনার…

43 minutes ago

টিকাটুলিতে বাসের রেষারেষিতে প্রাণ গেল গৃহকর্মী রিনা রানীর

রাজধানীর টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের প্রতিযোগিতার শিকার হয়ে রিনা রানী দাস নামের…

55 minutes ago

This website uses cookies.